নাদিমের পিতার দৃষ্টিতে নাদিম কোন আবাসস্থল লাভ করবে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: নাদিমের পিতার দৃষ্টিতে নাদিম চির অশান্তির আবাসস্থল জাহান্নাম লাভ করবে। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। আখিরাতে অবিশ্বাসী মানুষ লাভ করবে জাহান্নাম। জাহান্নাম বড়ই কষ্টের স্থান। সেখানে প্রজ্বলিত আগুন রয়েছে, যা শরীরের মাংস হাড় থেকে পৃথক করে দেবে। আবার সৃষ্টি হবে নতুন মাংস ও চামড়া। এভাবে অনন্তকাল শাস্তি হতে থাকবে। জাহান্নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বিষধর বিচ্ছু থাকবে যা জাহান্নামিদের দংশন করবে। জাহান্নামের কঠিন শাস্তি থেকে কখনও রেহাই পাওয়া যাবে না। যেমন فَأَمَّا مَنْ طَغَى - وَأَثَرَ الْحَيُوةَ الدُّنْيَا - فَإِن 1000 GER ORIO الْجَحِيمَ هِيَ الْمَأْوَى অর্থাৎ, 'অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস।' (সূরা আন-নাযিআত : আয়াত ৩৭-৩৯) জাহান্নামের আগুনের দাহন ক্ষমতা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি হবে। জাহান্নামিদের কাঁটাযুক্ত দুর্গন্ধময় ফল খেতে দেওয়া হবে। পান করার জন্য দেওয়া হবে পুঁজযুক্ত খুব গরম পানি। উদ্দীপকে নাদিম দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। সে আল্লাহর বিধি-বিধান মেনে চলতে চায় না। সে সর্বত্রই ইসলামের বিরোধিতা ও সীমালঙ্ঘন করে। যা তার জাহান্নাম লাভের ক্ষেত্রে যথার্থ। সুতরাং বলা যায়, আখিরাতের অবিশ্বাসীদের জন্য বয়ে আনে ভয়াবহ দুর্ভোগ ও মহাধ্বংস।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
নাদিমের পিতার দৃষ্টিতে নাদিম কোন আবাসস্থল লাভ করবে বলে তুমি মনে কর?…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর