জনির ধারণায় কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনির মনোভাবে হযরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য নবি-রাসুলগণের প্রতি অবিশ্বাস প্রকাশিত হওয়ায় তা কুফরের অন্তর্ভুক্ত। ইমানের মৌলিক বিষয় সাতটি। যেমন: আল্লাহ, ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তকদির এবং মৃত্যুর পর পুনরুত্থান। এ বিষয়গুলোর উপর আন্তরিক বিশ্বাস স্থাপন, মৌখিক স্বীকৃতি প্রদান এবং পরিপূর্ণভাবে কাজে বাস্তবায়ন করাকে ইমান বলে। একজন মুসলিমকে অবশ্যই এগুলো বিশ্বাস করে তদনুযায়ী আমল করতে হবে। কেউ যদি এর ব্যতিক্রম করে তবে সে কাফির বলে পরিগণিত হবে এবং তার এ ধারণা ইমানের পরিপন্থি কুফরের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনির বিশ্বাসে ইমান পরিপন্থি ভাব পরিলক্ষিত হয়। উদ্দীপকে জনি মনে করে, শুধু আল্লাহ এবং হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বাস করলেই যথেষ্ট; কিন্তু তার ধারণা সঠিক নয়। কারণ আল্লাহ তায়ালা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। তারা মানুষকে সত্য ও সঠিক পথের সন্ধান দিয়েছেন, মানুষকে আল্লাহর পরিচয় জানিয়েছেন। তাই তাদের প্রত্যেকের উপর বিশ্বাস স্থাপন করা ইমানের অপরিহার্য বিষয়। কেউ যদি তাদের প্রতি অবিশ্বাস পোষণ করে, তবে সে প্রকৃত ইমানদার নয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত জনির বিশ্বাস কুফরের শামিল।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনির ধারণায় কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর