আতিকের বিশ্বাস অনুযায়ী শান্তির আবাসস্থলের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে আতিকের বিশ্বাসের মধ্যে শান্তির আবাসস্থল জান্নাতের উপস্থিতি লক্ষ করা যায়। জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামি পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানদের জন্য পুরস্কারস্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন। তারা সেখানে যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন। আতিকের বিশ্বাসে এই আবাসস্থলেরই বর্ণনা প্রকাশ পেয়েছে।উদ্দীপকে আতিক তাওহিদে বিশ্বাসী। সে বিশ্বাস করে পরকালে শান্তির আবাসস্থল লাভ করতে হলে অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ ও মহানবি (সা.)-এর সুন্নাহর অনুসরণ করতে হবে। ইসলামের দৃষ্টিতে যারা আখিরাতে বিশ্বাস করে এবং তদনুযায়ী আমল করবে তারা লাভকরবে জান্নাত। জান্নাত পরম সুখ-শান্তির স্থান। সেখানে কোনো অশান্তি নেই। জান্নাতে থাকবে স্বর্ণখচিত আসন, রেশমের আস্তরবিশিষ্ট ফরাশ, বিভিন্ন ধরনের ফল, সম্প্রসারিত ছায়া, স্বচ্ছ পানির স্রোতধারা, সুস্বাদু দুধের প্রবাহ, বিশুদ্ধ মধুর নহরসমূহ এবং সর্বপ্রকার আনন্দ উপভোগের বস্তু। সুতরাং বলা যায়, আখিরাতের বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আতিকের বিশ্বাস অনুযায়ী শান্তির আবাসস্থলের বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর