ইসলাম-পূর্ব যুগে 'ওয়াকিয়া' নামক ব্যক্তির কাজ চিহ্নিতপূর্বক এর কুফল বিশ্লেষণ কর।
উত্তর: ইসলাম-পূর্ব যুগে 'ওয়াকিয়া' নামক ব্যক্তির কাজ শিরক হিসেবে গণ্য হবে।ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। এর মধ্যে এক প্রকারের শিরক হলো- ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি। উদ্দীপকে ওয়াকিয়া যেহেতু কাবাঘরের মূর্তির সামনে মাথা নত (সিজদা) করে সাহায্য প্রার্থনা করেছে, সেহেতু তার কর্মকাণ্ড শিরক হিসেবে গণ্য হবে।প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। সেহেতু শিরক করার ফলে ওয়াকিয়াকে এর জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই শিরক চরম জুলুম।" (সূরা লুকমান: ১৩)আল্লাহ তায়ালা শিরককারী ব্যক্তি অর্থাৎ মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা: ৪৮)বস্তুত আল্লাহ তায়ালার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনোক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, “যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন। এবং তার আবাস জাহান্নাম।” (সূরা আল-মায়িদা: ৭২)পরিশেষে বলা যায়, ওয়াকিয়ার কাজটি শিরক হিসেবে গণ্য হবে। শিরক করার ফলে পরকালে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইসলাম-পূর্ব যুগে 'ওয়াকিয়া' নামক ব্যক্তির কাজ চিহ্নিতপূর্বক এর কুফল …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর