জনাব 'ক' পাঠ্যবইয়ের কোন বিষয়টি অস্বীকার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক' পাঠ্যবইয়ের খতমে নবুয়ত বিষয়টি অস্বীকার করেছেন। খাতামুন শব্দের অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তে অর্থ নবুয়তের সমাপ্তি।হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। আল্লাহ বলেন, “মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল আহযাব : ৪০)মহানবি (স.) বলেছেন, "আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।” (সহিহ মুসলিম) এর দ্বারা প্রতীয়মান হয়, হযরত মুহাম্মদ (স.)-কে খাতামুন নাবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। উদ্দীপকের জনাব 'ক' ইসলামের মৌলিক বিষয়সমূহ যথারীতি পালন করলেও তিনি বিশ্বাস করেন, নবি-রাসুল আগমনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তিনি মনে করেন, বর্তমানে ও ভবিষ্যতে অনেকেই রিসালাতের দায়িত্ব পালন করবেন। তার এ ধরনের বিশ্বাস ও ধারণা খতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি। সুতরাং বলা যায়, জনাব 'ক' পাঠ্যবইয়ের খতমে নবুয়ত বিষয়টি অস্বীকার করেছেন।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'ক' পাঠ্যবইয়ের কোন বিষয়টি অস্বীকার করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর