জনাব আদিলের কাজে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রেক্ষাপট-১ এ জনাব আদিলের কাজে নিফাক প্রকাশ পেয়েছে।নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি)উদ্দীপকে জনাব আদিলের মাঝে আমরা নিফাকের দুটি চিহ্ন দেখতে পাই। একটি হলো মিথ্যাচার, অন্যটি খিয়ানত। জনাব আদিল প্রথমত, সব টাকা খরচ না হলেও সে বলেছে সব টাকা খরচ হয়ে গেছে। এটি মিথ্যাচার। এছাড়া সমুদয় টাকা তার নিকট আমানত হিসেবে গচ্ছিত ছিল। কিন্তু সে আমানতের খিয়ানত করেছে। অতএব বলা যায়, উদ্দীপকের জনাব আদিলের কাজে নিফাক প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আদিলের কাজে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর