উদ্দীপকে উল্লিখিত রাবেয়ার বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: রাবেয়ার বক্তব্যটি অত্যন্ত যৌক্তিক। উদ্দীপকের জামিল সাহেব যখন মাছ কিনতে যান তখন শোনেন মাছে ফরমালিন পাওয়া গেছে। তাই রাজার থেকে সমস্ত মাছ তুলে নেয়া হয়েছে। এটি এক ধরনের ভেজাল বিরোধী অভিযান। শুধু নীতিমালা নির্ধারণ করেই ভেজাল নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ থাকাটাও জরুরি। জামিল সাহেবের স্ত্রী মনে করেন স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রতি ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তার এই মন্তব্যটি আমি সঠিক বলে মনে করি। কারণ আমরা যদি টাটকা, নির্ভেজাল পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার না কিনি তাহলে সহজেই তাতে বিভিন্ন জীবাণু আক্রমণ করবে। আবার তাজা খাবার সঠিক নিয়মে সংরক্ষণ না করলেও বিভিন্ন অনুজীব দ্বারা সংক্রমিত হওয়ার আশংকা রয়ে যায়। এছাড়া খাদ্য রান্নার সময় বিশুদ্ধ পানি ও পরিষ্কার পাত্র ব্যবহার এবং হাত, নখ পরিষ্কার রাখলে খাদ্য জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না । খাদ্যদ্রব্য রান্নার পর পরিবেশনের ক্ষেত্রেও সঠিক নিয়ম মেনে চলা উচিত। এক্ষেত্রে আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যেমন জরুরি তেমনি পরিবেশেনকারীর ব্যক্তিগত পরিছন্নতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া গরম খাদ্য গ্রহণ, বাটি, থালা, চামচ জীবাণুমুক্ত করা ও টাটকা খাবার পরিবেশেনের অভ্যাস থাকাও অধিক গুরুত্বপূর্ণ। তাই বলা যায় “স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে পরিবেশন পর্যন্ত প্রতি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।”
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাবেয়ার বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর