শেয়ারFacebookWhatsApp

অণুজীব দ্বারা কীভাবে রোগ সংক্রমণ ঘটে?

উত্তর: দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে। খাদ্যদ্রব্য ও পানীয় যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় এবং অপরিচ্ছন্ন পরিবেশে রাখা হয় তবে তা সহজেই বিভিন্ন অনুজীব দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। যখন আমরা ঐ দূষিত খাবার বা পানীয় গ্রহণ করি তখন তা আমাদের শরীরে বিভিন্ন রোগের সংক্রমণ ঘটায়

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

অণুজীব দ্বারা কীভাবে রোগ সংক্রমণ ঘটে?

উদ্দীপক

জামিল সাহেব বাজারে গিয়ে দেখলেন মাছ নেই। একজন বিক্রেতা বললেন, মাছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য পাওয়া যাওয়ায় বাজার থেকে সমস্ত মাছ তুলে নেয়া হয়েছে। জামিল সাহেব মনে করেন আমাদের দেহের সুস্থতার জন্য ভেজাল বিরোধী এই অভিযান খুবই কার্যকরী। স্ত্রী রাবেয়া তাকে সমর্থন করে বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে পরিবেশন পর্যন্ত প্রতি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

Dhaka · 2017

উত্তর

স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে রোগ-জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যাবতীয় স্বাস্থ্যসম্মত অভ্যাস অনুশীলন করাকে স্যানিটেশন বলে।

উত্তর

দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে। খাদ্যদ্রব্য ও পানীয় যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় এবং অপরিচ্ছন্ন পরিবেশে রাখা হয় তবে তা সহজেই বিভিন্ন অনুজীব দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। যখন আমরা ঐ দূষিত খাবার বা পানীয় গ্রহণ করি তখন তা আমাদের শরীরে বিভিন্ন রোগের সংক্রমণ ঘটায়

উত্তর

অসাধু ব্যবসায়ীরা উদ্দীপকে উল্লিখিত খাবার মাছ-মাংস ও শাক সবজিতে ফরমালিন ব্যবহার করছে। খাদ্যে রাসায়নিক দ্রব্য অপব্যবহার দিন দিন বেড়েই চলছে। জনসংখ্যার চাপ, অর্থনৈতিক সমস্যা, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি কারণে অসাধু ব্যবসায়ীরা ভেজালের পাশাপাশি খাদ্যে অবাধে রাসায়নিক দ্রব্যের ব্যবহার করছে। ফরমালিন এক ধরনের রাসায়নিক দ্রব্য যা মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। এর গ্যাস বা বাষ্পের সংস্পর্শে চোখ, কান, গলা ও শ্বাসতন্ত্রের প্রদাহ হয়। এছাড়া গলায় জ্বালাপোড়া, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। নিঃশ্বাসের সাথে ফরমালিন গ্যাস গ্রহণের ফলে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া রোগ হয়। দীর্ঘদিন ফরমালিন যুক্ত খাবার গ্রহণের ফলে মানুষের অকাল মৃত্যুও হতে পারে। এই ভয়াবহতায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা।

উত্তর

রাবেয়ার বক্তব্যটি অত্যন্ত যৌক্তিক। উদ্দীপকের জামিল সাহেব যখন মাছ কিনতে যান তখন শোনেন মাছে ফরমালিন পাওয়া গেছে। তাই রাজার থেকে সমস্ত মাছ তুলে নেয়া হয়েছে। এটি এক ধরনের ভেজাল বিরোধী অভিযান। শুধু নীতিমালা নির্ধারণ করেই ভেজাল নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ থাকাটাও জরুরি। জামিল সাহেবের স্ত্রী মনে করেন স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রতি ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তার এই মন্তব্যটি আমি সঠিক বলে মনে করি। কারণ আমরা যদি টাটকা, নির্ভেজাল পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার না কিনি তাহলে সহজেই তাতে বিভিন্ন জীবাণু আক্রমণ করবে। আবার তাজা খাবার সঠিক নিয়মে সংরক্ষণ না করলেও বিভিন্ন অনুজীব দ্বারা সংক্রমিত হওয়ার আশংকা রয়ে যায়। এছাড়া খাদ্য রান্নার সময় বিশুদ্ধ পানি ও পরিষ্কার পাত্র ব্যবহার এবং হাত, নখ পরিষ্কার রাখলে খাদ্য জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না । খাদ্যদ্রব্য রান্নার পর পরিবেশনের ক্ষেত্রেও সঠিক নিয়ম মেনে চলা উচিত। এক্ষেত্রে আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যেমন জরুরি তেমনি পরিবেশেনকারীর ব্যক্তিগত পরিছন্নতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া গরম খাদ্য গ্রহণ, বাটি, থালা, চামচ জীবাণুমুক্ত করা ও টাটকা খাবার পরিবেশেনের অভ্যাস থাকাও অধিক গুরুত্বপূর্ণ। তাই বলা যায় “স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে পরিবেশন পর্যন্ত প্রতি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।”
HSCHome Science 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।