খাদ্যে ভেজাল প্রদান ও রাসায়নিক দ্রব্যের অপব্যবহারে বর্তমানে মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে।
খাদ্যে রাসায়নিক দ্রব্যের অপব্যবহার আমাদের নিত্যব্যবহার্য খাদ্যদ্রব্যকে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক করছে। মুড়িতে হাইড্রোজ, ফলমূলে কার্বাইডসহ নানা বিষাক্ত রাসায়নিক দ্রব্য মাছে, ফরমালিন, সবজিতে বিপজ্জনক মাত্রায় কীটনাশক; বিস্কুট, আইসক্রিম, কোল্ড ড্রিংকস, জুস, সেমাই, আচার এবং মিষ্টিতে টেক্সটাইল ও লেদার রং; পানিতে ফ্লুরিন, লেড, ইকোলাই; লবণে কম মাত্রায় আয়োডিন মিশ্রণ, চায়ে কাঠের গুঁড়ো, গুঁড়ো মসলায় ভুসি, কাঠ, বালি, ইটের গুঁড়ো এবং বিষাক্ত গুঁড়ো রং মেশানো হয়। সুতরাং, উল্লিখিত কারণে বর্তমানে আমাদের দেশের মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে।