উদ্দীপকে A ও B চিহ্নিত দ্রব্যগুলোর ক্ষতিকর প্রভাব প্রতিরোধে জনসচেতনতা আবশ্যক — উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে A ও B চিহ্নিত দ্রব্যগুলোর ক্ষতিকর প্রভাব প্রতিরোধে জনসচেতনতা আবশ্যক— উক্তিটি যথার্থ। সামাজিক অন্যান্য সমস্যার মতো খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে প্রয়োজন সামাজিক সচেতনতা ও কার্যকর প্রতিরোধ। রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে জনসচেতনতা তৈরির উপায় হলো— টেলিভিশন ও পত্রপত্রিকাসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারকারীর বিরুদ্ধে দেশব্যাপী একটি গণজাগরণ সৃষ্টি করতে হবে। i. যেসব ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তাদের নাম ও প্রতিষ্ঠানের নাম তালিকা আকারে বিভিন্ন পোস্টার ও প্রচারমাধ্যমে প্রকাশ করতে হবে। iii. সরকারি বা বেসরকারি পর্যায়ে গ্রাম, থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সকল খাদ্য বিপণিবিতান এবং প্রতিটি বাজারে ভেজাল শনাক্তকরণের যন্ত্র স্থাপন করতে হবে। iv. মৌসুম শুরু হলে ফল খাওয়া উচিত। কেননা, মৌসুমের আগে ফল কৃত্রিম উপায়ে কার্বাইড দিয়ে পাকানো হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। v. ফল খাওয়ার পূর্বে অন্তত ৩০ মিনিট লবণমিশ্রিত বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখতে হবে অথবা ১ টেবিল চামচ লেবুর রস গরম পানিতে মিশিয়ে সেগুলো ধুতে হবে। vi. কৃষকদের মধ্যে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতিতে কীটপতঙ্গ ধ্বংসের পদ্ধতি প্রচারের ব্যবস্থা করতে হবে। vii. স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে ভেজালের ক্ষতিকর দিক, ভেজাল প্রদানকারীর শাস্তির বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে শিশুকাল থেকেই ভেজালের প্রতি সবাইকে সচেতন করতে হবে। viii. বিভিন্ন শিল্পকারখানা ও গবেষণাগারে ব্যবহারের জন্য আমদানি করা ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য যাতে সাধারণ ক্রেতাদের হাতে না আসতে পারে, তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুতরাং, জনগণের সচেতনতাই পারে এসব ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারকারীদের প্রতিরোধ করতে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে A ও B চিহ্নিত দ্রব্যগুলোর ক্ষতিকর প্রভাব প্রতিরোধে জনসচেতন…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর