“সরকার এবং জনগণের সচেতনতাই অসাধু ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করতে পারে”— এ বিষয়ে তোমার মতামত উপস্থাপন করো।
উত্তর: আমাদের দেশের বাজারে যে সব খাদ্যদ্রব্য পাওয়া যায় তার ৭০%- ৮০% ভেজাল। তবে সরকার এবং জনগণের সচেতনতাই এ সকল অসাধু ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করতে পারে। খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে মানুষ নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে এবং ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তাই ভেজাল প্রতিরোধে সরকার বিভিন্ন ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে, • যার সাথে সাথে মানুষের সচেতনতাও প্রয়োজন। সরকারের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযানের মাধ্যমে রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য বাজার থেকে তুলে নেয়া হচ্ছে। এছাড়া যারা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক খাদ্যদ্রব্য মেশায় তাদের নানা ধরনের শাস্তি এবং অর্থ জরিমানা করা হচ্ছে। যার ফলে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে এসব ক্ষতিকর পদার্থ ব্যবহার করা থেকে বিরত থাকবে। অন্যদেরকেও বিরত থাকার পরামর্শ দেবে। আর এ ধরনের অভিযান জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পারবে। ভেজাল বিরোধী অভিযানের ফলে খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহার কমে আসবে। এর ফলে সাধারণ মানুষ এ থেকে রক্ষা পাবে। পরিশেষে বলা যায়, সরকার এবং জনগণের সচেতনতার মাধ্যমেই অসাধু ব্যবসায়ীদের খাদ্যদ্রব্যে রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকে দূরে রাখতে পারে এবং মানুষ এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে পারে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
“সরকার এবং জনগণের সচেতনতাই অসাধু ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করতে পারে”…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর