শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে A চিহ্নিত স্থানে যে রাসায়নিক দ্রব্যকে বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে A চিহ্নিত স্থানে যে রাসায়নিক দ্রব্যকে বোঝানো হয়েছে তা হলো ক্যালসিয়াম কার্বাইড। খাদ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহারে মানুষ জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়। এর ফলে মানুষের আয়ু, কর্মশক্তি, দৈহিক ও মানসিক স্পৃহা দিন দিন হ্রাস পায়। ক্যালসিয়াম কার্বাইড স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। শাকসবজি ও ফলমূল সতেজ রাখতে ও পাকাতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়। কার্বাইড থেকে অ্যাসিটাইলিন উৎপন্ন হয়, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। প্রাথমিক পর্যায়ে এর কারণে মাথা ও পেটে ব্যথা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, হৃদরোগ ও অচেতনতার সৃষ্টি হয়। পর্যায়ক্রমে এর ফলে মেজাজ খিটখিটে হয় ও স্মরণশক্তি কমে যায়। কার্বাইড দিয়ে পাকানো ফল খাওয়ার ফলে পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। এই রাসায়নিক মিশ্রিত খাদ্য গ্রহণ করলে কিডনি ও লিভার নষ্ট হতে পারে। এছাড়া দৃষ্টিশক্তি হ্রাস ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকার কথাও জানিয়েছেন খাদ্য বিশেষজ্ঞরা।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে A চিহ্নিত স্থানে যে রাসায়নিক দ্রব্যকে বোঝানো হয়েছে তা ব্…

Dhaka · 2018

উত্তর

যে সকল রোগের জীবাণু খাদ্য ও পানি দ্বারা বাহিত হয়ে শরীরে প্রবেশ করে এবং সংক্রমিত হয় সেগুলোকে খাদ্য ও পানিবাহিত রোগ বলে।

উত্তর

টেস্টিং সল্টের রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট। খাবারকে সুস্বাদু করার জন্য টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। কিন্তু এটি মানবদেহে ক্ষতির প্রভাব ফেলে। যেমন- বমি বমি ভাব, মাথা ব্যথা, অনিদ্রা, খাবারে অরুচি, স্মৃতিশক্তি হ্রাস, দুর্বলতা, স্নায়ুতন্ত্রের সমস্যা ও বিষণ্ণতা সৃষ্টি করে। এছাড়া টেস্টিং সল্ট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে।

উত্তর

উদ্দীপকে A চিহ্নিত স্থানে যে রাসায়নিক দ্রব্যকে বোঝানো হয়েছে তা হলো ক্যালসিয়াম কার্বাইড। খাদ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহারে মানুষ জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়। এর ফলে মানুষের আয়ু, কর্মশক্তি, দৈহিক ও মানসিক স্পৃহা দিন দিন হ্রাস পায়। ক্যালসিয়াম কার্বাইড স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। শাকসবজি ও ফলমূল সতেজ রাখতে ও পাকাতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়। কার্বাইড থেকে অ্যাসিটাইলিন উৎপন্ন হয়, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। প্রাথমিক পর্যায়ে এর কারণে মাথা ও পেটে ব্যথা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, হৃদরোগ ও অচেতনতার সৃষ্টি হয়। পর্যায়ক্রমে এর ফলে মেজাজ খিটখিটে হয় ও স্মরণশক্তি কমে যায়। কার্বাইড দিয়ে পাকানো ফল খাওয়ার ফলে পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। এই রাসায়নিক মিশ্রিত খাদ্য গ্রহণ করলে কিডনি ও লিভার নষ্ট হতে পারে। এছাড়া দৃষ্টিশক্তি হ্রাস ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকার কথাও জানিয়েছেন খাদ্য বিশেষজ্ঞরা।

উত্তর

উদ্দীপকে A ও B চিহ্নিত দ্রব্যগুলোর ক্ষতিকর প্রভাব প্রতিরোধে জনসচেতনতা আবশ্যক— উক্তিটি যথার্থ। সামাজিক অন্যান্য সমস্যার মতো খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে প্রয়োজন সামাজিক সচেতনতা ও কার্যকর প্রতিরোধ। রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে জনসচেতনতা তৈরির উপায় হলো— টেলিভিশন ও পত্রপত্রিকাসহ বিভিন্ন প্রচারমাধ্যমে ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারকারীর বিরুদ্ধে দেশব্যাপী একটি গণজাগরণ সৃষ্টি করতে হবে। i. যেসব ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তাদের নাম ও প্রতিষ্ঠানের নাম তালিকা আকারে বিভিন্ন পোস্টার ও প্রচারমাধ্যমে প্রকাশ করতে হবে। iii. সরকারি বা বেসরকারি পর্যায়ে গ্রাম, থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সকল খাদ্য বিপণিবিতান এবং প্রতিটি বাজারে ভেজাল শনাক্তকরণের যন্ত্র স্থাপন করতে হবে। iv. মৌসুম শুরু হলে ফল খাওয়া উচিত। কেননা, মৌসুমের আগে ফল কৃত্রিম উপায়ে কার্বাইড দিয়ে পাকানো হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। v. ফল খাওয়ার পূর্বে অন্তত ৩০ মিনিট লবণমিশ্রিত বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখতে হবে অথবা ১ টেবিল চামচ লেবুর রস গরম পানিতে মিশিয়ে সেগুলো ধুতে হবে। vi. কৃষকদের মধ্যে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতিতে কীটপতঙ্গ ধ্বংসের পদ্ধতি প্রচারের ব্যবস্থা করতে হবে। vii. স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে ভেজালের ক্ষতিকর দিক, ভেজাল প্রদানকারীর শাস্তির বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে শিশুকাল থেকেই ভেজালের প্রতি সবাইকে সচেতন করতে হবে। viii. বিভিন্ন শিল্পকারখানা ও গবেষণাগারে ব্যবহারের জন্য আমদানি করা ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য যাতে সাধারণ ক্রেতাদের হাতে না আসতে পারে, তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুতরাং, জনগণের সচেতনতাই পারে এসব ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারকারীদের প্রতিরোধ করতে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।