উদ্দীপকে সোনালীর মা যে পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করেছেন সে পদ্ধতিটি ব্যাখ্যা করো।
উত্তর: সোনালীর মা শুষ্ককরণ বা রোদে শুকিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ করছেন। শুষ্ককরণ বা রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন পদ্ধতি। গ্রাম বা শহরের জন্য সবচেয়ে সস্তা পদ্ধতি হলো খাদ্যকে শুকিয়ে রাখা। খাদ্য শুকিয়ে পানি নিষ্কাশন করলে জীবাণু, ছত্রাক, এনজাইম ইত্যাদি ক্রিয়া প্রতিহত হয়। খাদ্য অনেকদিন পর্যন্ত রাখা যায়। শুষ্ককরণ পদ্ধতিতে সোনালীর মা খাদ্যবস্তুর আর্দ্রতা নিষ্কাশন করে বা পানি শুকিয়ে সংরক্ষণ করেন। শুকানোর ফলে খাদ্যদ্রব্যের জীবাণু বৃদ্ধি, ছত্রাক ও এনজাইমের ক্রিয়া প্রতিহত করা সম্ভব হয়। ফলে তিনি অনেক দিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করতে পারেন। শুকানোর ফলে খাদ্যের ওজন কমে যায়, তখন অল্প জায়গায় বেশি সংরক্ষণ করা যায়। খাদ্যবস্তু শুকালে চামড়া কুঁচকায় এবং কচকচে ভাব নষ্ট হয়ে যায়। এতে খাদ্যের -টাটকা রসালো স্বাদ থাকে না। সাধারণত কুল, তেঁতুল, খেজুর, কিশমিস, মরিচ, শিম প্রভৃতি এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এছাড়া মাছের শুটকি, মাংস, আলু, মুলা প্রভৃতি রোদে শুকিয়ে রাখা যায় । শীতকালে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শিমের বিচি শুকিয়ে রাখা হয়। খাদ্য শুকিয়ে রাখলে পুষ্টিগুণ তেমন নষ্ট হয় না, তবে ভিটামিন 'সি' নষ্ট হয়ে যায়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোনালীর মা যে পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করেছেন সে পদ্ধতিটি ব্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর