শেয়ারFacebookWhatsApp

খাদ্যে বিষক্রিয়া কী?

উত্তর: দূষিত খাদ্য বা পানি খাওয়ার পর শরীরে যে অসুস্থতার লক্ষণ দেখা যায় তাই খাদ্যে বিষক্রিয়া।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

খাদ্যে বিষক্রিয়া কী?

উদ্দীপক

সোনালী মধ্যবিত্ত কৃষি পরিবারের সন্তান। সে প্রায়ই উঠানে গিয়ে দেখে তার মা রোদে ধান, মরিচ, আচার, মাছ শুকাতে দেন। সোনালী তার মাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, খাদ্যবস্তু যাতে নষ্ট না হয় সে জন্য এ পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়।

Dhaka · 2019

উত্তর

দূষিত খাদ্য বা পানি খাওয়ার পর শরীরে যে অসুস্থতার লক্ষণ দেখা যায় তাই খাদ্যে বিষক্রিয়া।

উত্তর

ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। এটি মাছ, মাংস ও অন্যান্য প্রোটিন জাতীয় খাদ্যকে পচিয়ে ফেলে। ফলে খাদ্যে কটু গন্ধের সৃষ্টি হয়। এ থেকে উৎপন্ন বিষ দেহে বিষক্রিয়া ঘটায়। সাধারণত আদ্র বাতাস ও উত্তপ্ত পরিবেশে ব্যাকটেরিয়া জন্মলাভ করে। এ পরিবেশে তারা দ্রুত খাদ্যকে পচিয়ে ফেলে।

উত্তর

সোনালীর মা শুষ্ককরণ বা রোদে শুকিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ করছেন। শুষ্ককরণ বা রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন পদ্ধতি। গ্রাম বা শহরের জন্য সবচেয়ে সস্তা পদ্ধতি হলো খাদ্যকে শুকিয়ে রাখা। খাদ্য শুকিয়ে পানি নিষ্কাশন করলে জীবাণু, ছত্রাক, এনজাইম ইত্যাদি ক্রিয়া প্রতিহত হয়। খাদ্য অনেকদিন পর্যন্ত রাখা যায়। শুষ্ককরণ পদ্ধতিতে সোনালীর মা খাদ্যবস্তুর আর্দ্রতা নিষ্কাশন করে বা পানি শুকিয়ে সংরক্ষণ করেন। শুকানোর ফলে খাদ্যদ্রব্যের জীবাণু বৃদ্ধি, ছত্রাক ও এনজাইমের ক্রিয়া প্রতিহত করা সম্ভব হয়। ফলে তিনি অনেক দিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করতে পারেন। শুকানোর ফলে খাদ্যের ওজন কমে যায়, তখন অল্প জায়গায় বেশি সংরক্ষণ করা যায়। খাদ্যবস্তু শুকালে চামড়া কুঁচকায় এবং কচকচে ভাব নষ্ট হয়ে যায়। এতে খাদ্যের -টাটকা রসালো স্বাদ থাকে না। সাধারণত কুল, তেঁতুল, খেজুর, কিশমিস, মরিচ, শিম প্রভৃতি এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এছাড়া মাছের শুটকি, মাংস, আলু, মুলা প্রভৃতি রোদে শুকিয়ে রাখা যায় । শীতকালে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শিমের বিচি শুকিয়ে রাখা হয়। খাদ্য শুকিয়ে রাখলে পুষ্টিগুণ তেমন নষ্ট হয় না, তবে ভিটামিন 'সি' নষ্ট হয়ে যায়।

উত্তর

শুষ্ককরণ বা রোদে শুকানো ছাড়াও হিমায়িতকরণ এবং রাসায়নিক দ্রব্য প্রয়োগের মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। পচে বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বহুদিন যাবৎ অবিকৃত রাখার জন্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। খাদ্য সংরক্ষণ পদ্ধতির প্রথম শর্ত হলো খাদ্যমান বাজায় রাখা। হিমায়িতকরণ পদ্ধতিতে জীবাণু বংশ বৃদ্ধি ও এনজাইম ক্রিয়া করতে পারে না। এতে সহজে খাদ্য নষ্ট হয় না। নিম্নতাপে খাদ্যবস্তুর পানি জমে যায়। এ পদ্ধতিতে মাছ, মাংস, ডিম, ফলের রস ও অন্যান্য খাদ্য অবিকৃত অবস্থায় রাখা হয়। খাদ্যের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা হয়। যেমন— হিমাগারে ১৮°–২০° সে. তাপমাত্রায় আলু, পেঁয়াজ, আপেল এবং এই জাতীয় খাদ্যবস্তু বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা হয়। পচনশীল খাদ্যদ্রব্য যেমন- মাছ, মাংস, দুধ প্রভৃতি ০°-৫° সে. তাপমাত্রায় অর্থাৎ হিমাঙ্কের নিচে রাখা হয়। চিনি, লবণ, সিরকা, তেল, রাসায়নিক দ্রব্য পটাশিয়াম মেটা সালফাইড, বেনজয়িক এসিড প্রভৃতির মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। বিভিন্ন ধরনের মাছ লবণ দ্বারা সংরক্ষণ করা হয়। লবণ উক্ত মাছে কোনো ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিভিন্ন ফল বা ফলের তৈরি আচার সরিষার তেলে ভিজিয়ে রাখলে তা বহুদিন যাবৎ অবিকৃত থাকে। জ্যাম, জেলি, আচার, মোরব্বা, মার্মালেড, স্কোয়াস প্রভৃতি চিনির সাহায্যে সংরক্ষণ করা হয়। সবজি, পিকেলস প্রভৃতি খাদ্য ভিনেগারে রেখে সংরক্ষণ করা হয় । ভিনেগারে এসিটিক এসিড থাকে যা সংরক্ষিত দ্রব্যের অম্লতা বাড়িয়ে কিছু কিছু জীবাণুর বৃদ্ধি প্রতিহত করে। উপরিউক্ত পদ্ধতিগুলোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত রাখা যায়।
HSCHome Science 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।