উদ্দীপকের খাবার কোন অনুজীবের প্রভাবে নষ্ট হয়েছে— ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের খাবার ঈস্টের প্রভাবে নষ্ট হয়েছে। খাদ্য নষ্ট হওয়ার কারণগুলোকে প্রভাবিত করে খাদ্যের উপাদান, আর্দ্রতা, তাপ, অম্ল (Acid), অক্সিজেন ইত্যাদি। যেসব খাদ্যে আর্দ্রতা বেশি সেগুলো ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যায়। খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ দুটি। যথা : ১. জীবাণু ও ২. এনজাইম। সাধারণত তিন ধরনের জীবাণু দ্বারা খাদ্য নষ্ট হয়। এগুলো হলো— ঈস্ট, ব্যাকটেরিয়া ও ছত্রাক। ঈস্ট এককোষ বিশিষ্ট অণুজীব। মিষ্টি, আচার, মোরব্বা, চিনি, সিরাপ, জ্যাম, জেলি, ইত্যাদি খাবারে পানি ও বাতাসের উপস্থিতিতে ঈস্ট জন্মায়। ফলের রসের তলায় যে চকের গুঁড়োর মতো সাদা কিংবা ধূসর বর্ণের তলানি পড়ে সেটিই ঈস্ট। এর বৃদ্ধির জন্য শর্করা জাতীয় খাদ্যের দরকার। ঈস্টের প্রভাবে শর্করা গেঁজে অ্যালকোহল ও কার্বন ডাই- অক্সাইডে পরিণত হয়। তখন খাদ্যের উপরে বুদবুদ ওঠে ও গন্ধ হয়। খুব উচ্চ তাপে ও আলো-বাতাস চলাচল করে এমন স্থানে ঈস্ট জন্মাতে পারে না। ২০° সে. থেকে ৩০° সে. তাপমাত্রায় ও আর্দ্রতাযুক্ত বাতাসে ঈস্ট খাদ্যে বিষক্রিয়া ঘটায়। সুতরাং, ফেনা এবং টক গন্ধ হওয়ার কারণে বোঝা যায় যে, আফজালের আচার ও মোরব্বা ঈস্টের প্রভাবে নষ্ট হয়েছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের খাবার কোন অনুজীবের প্রভাবে নষ্ট হয়েছে— ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর