শেয়ারFacebookWhatsApp

"মানবজীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়।"- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: "মানবজীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়।" ইসলামে জ্ঞান অর্জনের অনেক গুরুত্ব রয়েছে। তবে জ্ঞান দুইভাবে বিভক্ত। যথা- ১. গ্রহণীয় জ্ঞান ও ২. বর্জনীয় জ্ঞান। গ্রহণীয় জ্ঞান বলতে যেসব জ্ঞান মানুষের কল্যাণে আসে। আর বর্জনীয় জ্ঞান হলো যে জ্ঞান মানুষের কল্যাণে আসে না বরং যার দ্বারা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়। যেমন- অনৈতিক জ্ঞান, চুরি, ডাকাতি, অন্যায়, জুলুম, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা। তাই বলা যায়, মানবজীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অবশ্যই বর্জনীয়। কেননা এ ধরনের জ্ঞান অর্জন করা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

"মানবজীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়।"- উক্তিটি…

উদ্দীপক

দশ বছরের শিশুকন্যা নাসিবা তার মায়ের সাথে প্রতিদিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন করে। তার বাবা জনাব আনিস তার সম্পদ হিসাব করে বছরান্তে মোট ত্রিশ লক্ষ টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটি দুধেল গাভী কিনে দরিদ্র প্রতিবেশী জনাব ফারুককে দান করেন। ফলে তার সাংসারিক অভাব-অনটন দূর হয় এবং সে পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করে।

Dhaka · 2025

উত্তর

আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে।

উত্তর

"মানবজীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অর্জন অবশ্যই বর্জনীয়।" ইসলামে জ্ঞান অর্জনের অনেক গুরুত্ব রয়েছে। তবে জ্ঞান দুইভাবে বিভক্ত। যথা- ১. গ্রহণীয় জ্ঞান ও ২. বর্জনীয় জ্ঞান। গ্রহণীয় জ্ঞান বলতে যেসব জ্ঞান মানুষের কল্যাণে আসে। আর বর্জনীয় জ্ঞান হলো যে জ্ঞান মানুষের কল্যাণে আসে না বরং যার দ্বারা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়। যেমন- অনৈতিক জ্ঞান, চুরি, ডাকাতি, অন্যায়, জুলুম, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা। তাই বলা যায়, মানবজীবনে অকল্যাণ সাধিত হওয়া জ্ঞান অবশ্যই বর্জনীয়। কেননা এ ধরনের জ্ঞান অর্জন করা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নাসিবার পালনকৃত ইবাদতটি হলো সালাত।সালাত আরবি শব্দ। এর ফারসি প্রতিশব্দ হলো নামায। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। ইসলামি পরিভাষায়, আহকাম-আরকানসহ নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। সালাত ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তন্ড। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত আদায় ফরয (আবশ্যক) করেছেন। সালাত একটি শারীরিক ইবাদত। একজন প্রাপ্তবয়স্ক মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে দশ বছরের শিশুকন্যা নাসিবা তার মায়ের সাথে প্রতিদিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন করে, যা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা সালাত একটি শারীরিক ইবাদত এবং যা দৈনন্দিন প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর আদায় করা ফরজ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত নাসিবার পালনকৃত ইবাদতটি হলো সালাত।

উত্তর

উদ্দীপকে জনাব আনিসের পালনকৃত ইবাদতটি হলো যাকাত। আমি মনে করি, জনাব আনিসের পালনকৃত ইবাদতটি অর্থাৎ যাকাত মানবসমাজে বৈষিম্য দূরীকরণে সহায়ক।অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। উদ্দীপকের জনাব আনিসের পালনকৃত ইবাদতটির সাথে যাকাত ব্যবস্থার সামঞ্জস্য দেখতে পাই। সুতরাং জনাব আনিসের পালনকৃত ইবাদতটি নিঃসন্দেহে যাকাত। আর মানবসমাজে বৈষম্য দূরীকরণে যাকাত সহায়ক। যাকাতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানবসমাজে বৈষম্য দূরীকরণ। ইসলামি অর্থ ব্যবস্থার উৎসগুলোর মধ্যে যাকাত হলো অন্যতম। এর ওপর ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। এভাবেই মানবসমাজে বৈষম্য দূরীকরণে যাকাত সহায়ক ভূমিকা পালন করে।
SSCইসলাম শিক্ষাDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।