হাদিসে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: স্বীয় নফসের (প্রবৃত্তির) সাথে জিহাদকে রাসুলুল্লাহ (সা.) সবচাইতে বড় জিহাদ বলে অভিহিত করেছেন। তিনি বদর যুদ্ধ থেকে ফিরে এসে বলেছেন, "আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের (কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ) দিকে ফিরে এসেছি।” (কানযুল উম্মাল) এখানে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদকে বড় জিহাদ বলা হয়েছে। কেননা মানুষ কুপ্রবৃত্তি তাড়নায় আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। মানুষ অন্যায়, অনাচার, পাপাচার ও মন্দ কাজে লিপ্ত হয় কুপ্রবৃত্তির কারণে। তাই কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর আনুগত্যের পথে চলাই সবচাইতে বড় জিহাদ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
হাদিসে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে কেন?…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর