জনাব 'খ' এর আচরণ ও স্বভাবে কোন সূরার শিক্ষার অভাব রয়েছে? তা চিহ্নিত করে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'খ'-এর আচরণ ও স্বভাবে সূরা আল মাউন এর শিক্ষার অভাব রয়েছে। সূরা আল মাউন আল কুরআনের ১০৭তম সূরা। এ সূরায় সালাতের প্রতি উদাসীন না হওয়া, ইয়াতিম ও মিসকিনদের সাহায্য-সহযোগিতা করা, গৃহস্থালির উপকরণ অন্যদের দান করা প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু জনাব 'খ'-এর মধ্যে এ শিক্ষার প্রতিফলন লক্ষ করা যায় না। উদ্দীপকে দেখা যায়, জনাব 'খ' সালাত আদায়ের ব্যাপারে উদাসীন। তিনি ইয়াতিমদের প্রতি রূঢ় আচরণ করেন। এমনকি কোন ভিক্ষুক বা মিসকিন কোনোকিছু চাইলে তিনি তাদেরকে ফিরিয়ে দেন। যাতে সূরা আল মাউন এর শিক্ষার অভাব পরিলক্ষিত হয়। আল-কুরআনের ১০৭তম সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ; ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতীম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে; কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস। সুতরাং জনাব 'খ'-এর আচরণ ও স্বভাবে সূরা আল মাউন এর শিক্ষার অভাব রয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'খ' এর আচরণ ও স্বভাবে কোন সূরার শিক্ষার অভাব রয়েছে? তা চিহ্নিত…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর