ইমাম সাহেবের আলোচনার সাথে কোন সূরার বিষয়বস্তুর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ইমাম সাহেবের আলোচনায় সূরা আত-তীন এর বিষয়বস্তুর মিল রয়েছে। আল্লাহ তায়ালা মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিকনির্দেশনা ও পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ সূরা নাজিল করেন। সূরাটি মক্কায় অবতীর্ণ। এ সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন। উদ্দীপকে পবিত্র কুরআনের সূরা আত-তীনের একটি আয়াত উদ্ধৃত হয়েছে। সেখানে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।' তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎকাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন। তাকে শাস্তি প্রদান করেন। তখন সেই সৃষ্টির নিম্নতম স্তরে নেমে যায়। আল্লাহ তায়ালা তাই পঞ্চম আয়াতে বলেন, 'এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে।' উদ্দীপকে মানুষের সুন্দর গঠনের কথা বলা হয়েছে। সাথে সাথে মানব জাতির সফলতা লাভের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মহান আল্লাহ শ্রেষ্ঠতম বিচারক তাও বলে দেওয়া হয়েছে। যা পুরোপুরি অত্র সূরার বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ। অতএব, সূরা আত-তীনের তাৎপর্য অত্যন্ত অর্থবহ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমাম সাহেবের আলোচনার সাথে কোন সূরার বিষয়বস্তুর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর