মিজানের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যটি সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: মিজানের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যটি সূরা আত-তীনের আলোকে যথার্থ। মক্কায় নাজিল হওয়া সূরা আত-তীন পবিত্র কুরআনের ৯৫ তম সূরা। এই সূরায় সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি মন্দ কাজ বা অসৎ কাজ এবং এর ফলাফল সম্পর্কেও আলোচনা করা হয়েছে। যা মিজানের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের বিসিএস কর্মকর্তা মিজান অফিসের প্রথম দিনে সহকর্মীদের পরিপাটি দেখে মুগ্ধ হয়ে বলেন, এরূপ পরিপাটি ও শারীরিক সৌন্দর্যের সাথে সাথে আমাদের কাজগুলোও সুন্দর হতে হবে। কারণ আমাদের সৎকাজ যেমন আমাদেরকে সম্মানিত করে, তেমনি মন্দ কাজ আমাদেরকে নিচু পর্যায়ে নামিয়ে অপমানিতও করতে পারে। তার এ বক্তব্যটি সূরা আত-তীনকে নির্দেশ করে। কেননা সূরা আত-তীনের প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেছেন।সৃষ্টিজগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত ও অপমানিত করবেন। তাকে শাস্তি প্রদান করবেন। সুতরাং পরিশেষে বলা যায় যে, মানুষ সৃষ্টির সেরা হওয়ায় তার জন্য এমন কাজ করা উচিত নয় যার জন্য আল্লাহ তাকে শাস্তি দেবেন। বরং সুন্দর সৃষ্টি হিসেবে আমাদের কাজগুলোও সুন্দর হতে হবে। তাই সূরা আত-তীনের আলোকে মিজানের বক্তব্যটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মিজানের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যটি সংশ্লিষ্ট সূরার আলোকে …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর