মাসুদ এর পঠিত সূরা চিহ্নিতপূর্বক সেই আলোকে করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: মাসুদের পঠিত সূরা, সূরা আল-মাউন এর অন্তর্ভুক্ত। সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। এসব বৈশিষ্ট্য ও কাজের বর্ণনার মাধ্যমে এসব থেকে মানুষকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। সূরা মাউনে আমরা দেখতে পাই, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া এবং তাদের সাহায্য-সহযোগিতা করার পরিবর্তে রূঢ় ও নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যা কাফির ও মুনাফিকদের কাজ। মুনাফিকদের আরও একটি বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না। বরং সালাত সম্পর্কে তারা উদাসীন, যা মাসুদের পঠিত বিষয়বস্তুতেও রয়েছে। উদ্দীপকে মাসুদ আসর নামাজ আদায়ের পর এমন একটি সূরার বিষয়বস্তু পাঠ করেছিল অর্থাৎ সূরা আল মাউন পাঠ করেছিল। যেখানে ইয়াতিমদের প্রতি কঠোর আচরণ ও উদাসীনভাবে সালাত আদায়কারীদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না; বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। আর যারা অর্থাৎ মুনাফিকদের মতো কর্মকাণ্ড করবে তাদের পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। (সূরা আন নিসা, আয়াত ১৪৫) পরিশেষে বলা যায়, আমাদের সকলের উচিত সূরা আল মাউনের শিক্ষা আয়ত্ত করে সে অনুযায়ী আমল করা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মাসুদ এর পঠিত সূরা চিহ্নিতপূর্বক সেই আলোকে করণীয় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর