আবুল কাশেম কোন প্রকারের ইবাদত পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: আবুল কাশেম সাওম ইবাদতটি পালন করেছেন। সাওম এর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। সাওম আরবি শব্দ। এর ফারসি প্রতিশব্দ হলো রোযা। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। আবুল কাশেম এ ইবাদতটিই পালন করেছেন।উদ্দীপকে আবুল কাশেম দিনের বেলায় পানাহার ও অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকেন। তিনি জানেন এমন কাজকর্ম-এ তার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন। এ ইবাদতটি হলো সাওম। এর মাধ্যমে সাওম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয়। সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া (আল্লাহভীতি) ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কোনো কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। যেমন মহান আল্লাহ বলেন-كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ .অর্থাৎ, 'তোমাদের উপর সাওম (রোযা) ফরজ করা হয়েছে। যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যেন তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পার।' (সূরা আল-বাকারা : আয়াত-১৮৩) অতএব, সাওম এর গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আবুল কাশেম কোন প্রকারের ইবাদত পালন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর