ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা সংশ্লিষ্ট হাদিসের আলোকে নিরূপণ কর।
উত্তর: ইমাম সাহেবের বক্তব্য হাদিসের আলোকে যথার্থ।ব্যবসায়ে সততা সম্পর্কে মহানবি বলেন, "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে মানুষ পার্থিব উন্নতি সাধন করে থাকে। এ জাগতিক উন্নতির মোহে মানুষ অনেক সময় অসৎ পথ বেছে নেয়। অর্থের লোভে ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেয়। পাশাপাশি কিছু মানুষ সমাজের এ জাগতিক মোহে গড্ডলিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে না দিয়ে বিশ্বস্ততা ও সত্যবাদিতার পথ আঁকড়ে থাকে। ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে সৎ ও ন্যায়ভাবে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করে থাকে। পণ্যদ্রব্যে কোনোরকম ভেজাল না দিয়ে যেভাবে আছে সেভাবেই বিক্রি করে। মাল বিক্রি করার সময় সে মালের অযথা তারিফ করে ক্রেতাকে বিভ্রান্ত করে না। তার নিজের নিকট অন্যের ধার থাকলে পাওনাদারকে অযথা হয়রানি করে না। অপরপক্ষে, কারও কাছে কিছু পাওনা থাকলে তাকে উত্ত্যক্ত করে না। উক্ত হাদিসে এসব বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ীদেরকে সৎ ও ন্যায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং তারা পুরস্কার হিসেবে কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন। তাই ব্যবসায়ে দুর্নীতি অবলম্বন করার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা অবলম্বন করা প্রত্যেক মুসলমান ব্যবসায়ীর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্তব্য, যা রাফসানের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। তার এ অবস্থা দেখে স্থানীয় ইমাম সাহেব বলেন, "তুমি সততার সাথে ব্যবসায় চালিয়ে যাও, তাহলে পরকালে জিহাদে আত্মদানকারীর ব্যক্তির মতো মর্যাদা পাবে।” তাই বলা যায়, হাদিসের আলোকে ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা সংশ্লিষ্ট হাদিসের আলোকে নিরূপণ কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর