জনাব [গণিত] -এর কাজটি কী হিসেবে গণ্য করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব [গণিত] -এর কাজটি সাদকাহ হিসেবে গণ্য করা যায়। কারণ হাদিসে আছে- مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًاً أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانَ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌঅর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি, বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) তাই জনাব [গণিত] -এর লাগানো এ বৃক্ষগুলোর ফল কোনো মানুষ বা পশুপাখি ভক্ষণ করলে বা কোনো পথচারী ছায়ায় আশ্রয় গ্রহণ করলে এর সওয়াব জনাব [গণিত] পেতে থাকবেন। অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে বিভিন্ন উপায়ে মানবকল্যাণ সাধিত হয়ে থাকে। যেমন- প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান সর্বাধিক। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মরুকরণ, নদীভাঙন ইত্যাদি প্রতিরোধে গাছের অবদান অনস্বীকার্য। তাছাড়া বৃক্ষ মানুষকে ছায়া, জ্বালানি, গৃহনির্মাণ সামগ্রী, খাদ্য, পুষ্টি ও অতি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণপূর্বক মানুষের জীবন রক্ষা করে। এছাড়া বৃক্ষ দ্বারা বিভিন্ন উপায়ে প্রাণিকুল উপকৃত হয়ে থাকে। এজন্য বৃক্ষরোপণ এক অন্যতম ইবাদত হিসেবে পরিগণিত হয়।সুতরাং একথা বলা যায়, জনাব [গণিত] তার কর্মের মাধ্যমে তিনি সাদাকার সওয়াব পাবেন।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব -এর কাজটি কী হিসেবে গণ্য করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর