ইমাম সাহেবের মন্তব্যটি তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।উক্ত মন্তব্য সংশ্লিষ্ট হাদিসটি হলো- মহানবি (স.) বলেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রয়োজন পূরণ করে। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই। বরং এটি অনেক নেকির কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশুপাখি, জীবজন্তু, কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভ করে। নিজের অজান্তে অনেক সাওয়াবের অধিকারী হয়ে যায়।উদ্দীপকে ইমাম সাহেব জনাব 'ন'-এর কার্যক্রম সম্পর্কে যে মন্তব্যটি করেন অর্থাৎ “এই কাজ দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে।” ইমাম সাহেবের মন্তব্যটি বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের আলোকে যথার্থ হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমাম সাহেবের মন্তব্যটি তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত সংশ্লিষ্ট হাদিসের আ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর