রাফসান-এর জীবনে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাফসানের জীবনে পবিত্র কুরআনের ৯৪তম সূরা আল ইনশিরাহ-এর শিক্ষার প্রতিফলন ঘটেছে। সূরা আল-ইনশিরাহ এর শিক্ষাগুলো হলো-১. যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করে, আল্লাহ তায়ালা তার অন্তরকে খুলে দেন। তাকে সৎ পথ প্রদর্শন করেন।২. আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট যাতনা দূর করেন।৩. মানুষের মান-সম্মান, খ্যাতি-মর্যাদা সবকিছুই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান-মর্যাদা দান করেন।৪. মানব জীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ-কষ্টে হতাশ হওয়া যাবে না। বরং ধৈর্যসহকারে মোকাবিলা করতে হবে।৫. জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অতএব এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।৬. পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তায়ালার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দার বৈশিষ্ট্য।উদ্দীপকে আমরা দেখতে পাই, মেধাবী শিক্ষার্থী রাফসান 'নানা জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে সততা ও ধৈর্যের সাথে ব্যবসা শুরু করে সফল হয়। তার এরূপ সততা ও ধৈর্যধারণ করে চেষ্টা চালিয়ে যাওয়া সূরা ইনশিরাহ-এর শিক্ষা। সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করলে আল্লাহ তায়ালা তাকে সৎ পথ প্রদর্শন করেন এবং দুঃখ-কষ্টে হতাশ না হয়ে ধৈর্যসহকারে তা মোকাবিলা করতে হবে। তাই বলা যায়, রাফসানের জীবনে সূরা আল-ইনশিরাহ-এর শিক্ষার প্রতিফলন ঘটেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রাফসান-এর জীবনে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর