নোমান মিয়ার কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? তা চিহ্নিত করে এর শিক্ষা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নোমান মিয়ার কর্মকাণ্ডে 'সূরা আল-ইনশিরাহ' এর শিক্ষা ফুটে উঠেছে।সূরা আল-ইনশিরাহ রাসুল (সা.)-এর মক্কায় কষ্টময় দিনগুলোতে অবতীর্ণ একটি সূরা। এ সূরার শুরুতে আল্লাহ তায়ালা মহানবি (সা.)-এর প্রতি তাঁর নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেছেন। যার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন। সত্য ও ন্যায়ের পথে যে চেষ্টা করে আল্লাহ তার সহায় হন। পরবর্তী আয়াতগুলোতে মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন যে, মানবজীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে এর মোকাবিলা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। অবসর সময়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে।উদ্দীপকে নোমান মিয়া একজন নিম্ন আয়ের মানুষ। শত কষ্টের মাঝেও সে সময় পেলেই আল্লাহর ইবাদতে মশগুল হয়। সে বিশ্বাস করে "কষ্টের সাথে অবশ্যই স্বস্তি আছে”। যা সূরা আল ইনশিরার বাস্তব প্রতিফলন। সুতরাং বলা যায়, নোমান মিয়ার কর্মকাণ্ডে সূরা আল ইনশিরার শিক্ষা ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
নোমান মিয়ার কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? তা চিহ্নিত করে …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর