শেয়ারFacebookWhatsApp

মিজানের জীবনে কোন সূরার মর্মার্থের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা করো।

উত্তর: মিজানের জীবনে সূরা আল ইনশিরাহ এর মর্মার্থের প্রতিফলন দেখা যায়। সূরা আল-ইনশিরাহ রাসুল (সা.)-এর মক্কায় কষ্টময় দিনগুলোতে অবতীর্ণ একটি সূরা। এ সূরার শুরুতে আল্লাহ তায়ালা মহানবি (সা.)-এর প্রতি তাঁর নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেছেন। এরপর মহানবি (সা.)-এর করণীয় বিষয়েও নির্দেশনা প্রদান করেছেন। যার প্রতিফলন মিজানের জীবনে লক্ষণীয়। উদ্দীপকে জনাব মিজান চরম কষ্ট ও দরিদ্রতার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। বর্তমানে তিনি বিসিএস কর্মকর্তা। এখন তার সুখ আর সুখ। যা সূরা ইনশিরার শিক্ষার বাস্তব প্রতিফলন। যার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন। সত্য ও ন্যায়ের পথে যে চেষ্টা করে আল্লাহ তার সহায় হন। পরবর্তী আয়াতগুলোতে মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন যে, মানবজীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে এর মোকাবিলা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। অবসর সময়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে। সুতরাং বলা যায়, জনাব মিজানের জীবনে সূরা ইনশিরার মর্মার্থের বাস্তব প্রতিফলন ঘটেছে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

মিজানের জীবনে কোন সূরার মর্মার্থের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দরিদ্র কৃষক পরিবারে মিজানের জন্ম। চরম কষ্ট ও দরিদ্রতার মধ্য দিয়ে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে পত্রিকা বিক্রি করে পড়ালেখার খচর চালিয়ে উচ্চ শিক্ষা সমাপ্ত করে বর্তমানে বিসিএস কর্মকর্তা। তাঁর জীবনে এখন সুখ আর সুখ। তিনি অফিসের প্রথম দিনে সহকর্মীদের পরিপাটি দেখে মুগ্ধ হয়ে বলেন, এরূপ পরিপাটি ও শারীরিক সৌন্দর্যের সাথে সাথে আমাদের কাজগুলোও সুন্দর হতে হবে। কারণ আমাদের সৎকাজ যেমন আমাদেরকে সম্মানিত করে তেমনি মন্দ কাজ আমাদেরকে নিচু পর্যায়ে নামিয়ে অপমানিতও করতে পারে।

Rajshahi · 2023

উত্তর

মহানবি (সা.)-এর বাণী, কর্ম ও তাঁর সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে।

উত্তর

মানুষের সার্বিক জীবনাচরণে শরিয়তের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। কেননা শরিয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেয়। সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি কীভাবে, কোথায়, কোন সময়ে আদায় করতে হয় তাও শরিয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়, পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরিয়তের আওতাভুক্ত। অতএব, মানুষের সার্বিক জীবনাচরণে শরিয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

মিজানের জীবনে সূরা আল ইনশিরাহ এর মর্মার্থের প্রতিফলন দেখা যায়। সূরা আল-ইনশিরাহ রাসুল (সা.)-এর মক্কায় কষ্টময় দিনগুলোতে অবতীর্ণ একটি সূরা। এ সূরার শুরুতে আল্লাহ তায়ালা মহানবি (সা.)-এর প্রতি তাঁর নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেছেন। এরপর মহানবি (সা.)-এর করণীয় বিষয়েও নির্দেশনা প্রদান করেছেন। যার প্রতিফলন মিজানের জীবনে লক্ষণীয়। উদ্দীপকে জনাব মিজান চরম কষ্ট ও দরিদ্রতার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। বর্তমানে তিনি বিসিএস কর্মকর্তা। এখন তার সুখ আর সুখ। যা সূরা ইনশিরার শিক্ষার বাস্তব প্রতিফলন। যার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন। সত্য ও ন্যায়ের পথে যে চেষ্টা করে আল্লাহ তার সহায় হন। পরবর্তী আয়াতগুলোতে মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন যে, মানবজীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে এর মোকাবিলা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। অবসর সময়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে। সুতরাং বলা যায়, জনাব মিজানের জীবনে সূরা ইনশিরার মর্মার্থের বাস্তব প্রতিফলন ঘটেছে।

উত্তর

মিজানের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যটি সূরা আত-তীনের আলোকে যথার্থ। মক্কায় নাজিল হওয়া সূরা আত-তীন পবিত্র কুরআনের ৯৫ তম সূরা। এই সূরায় সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি মন্দ কাজ বা অসৎ কাজ এবং এর ফলাফল সম্পর্কেও আলোচনা করা হয়েছে। যা মিজানের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের বিসিএস কর্মকর্তা মিজান অফিসের প্রথম দিনে সহকর্মীদের পরিপাটি দেখে মুগ্ধ হয়ে বলেন, এরূপ পরিপাটি ও শারীরিক সৌন্দর্যের সাথে সাথে আমাদের কাজগুলোও সুন্দর হতে হবে। কারণ আমাদের সৎকাজ যেমন আমাদেরকে সম্মানিত করে, তেমনি মন্দ কাজ আমাদেরকে নিচু পর্যায়ে নামিয়ে অপমানিতও করতে পারে। তার এ বক্তব্যটি সূরা আত-তীনকে নির্দেশ করে। কেননা সূরা আত-তীনের প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেছেন।সৃষ্টিজগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত ও অপমানিত করবেন। তাকে শাস্তি প্রদান করবেন। সুতরাং পরিশেষে বলা যায় যে, মানুষ সৃষ্টির সেরা হওয়ায় তার জন্য এমন কাজ করা উচিত নয় যার জন্য আল্লাহ তাকে শাস্তি দেবেন। বরং সুন্দর সৃষ্টি হিসেবে আমাদের কাজগুলোও সুন্দর হতে হবে। তাই সূরা আত-তীনের আলোকে মিজানের বক্তব্যটি যথার্থ।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।