শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আমান সাহেবের কাজে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমান সাহেবের কাজে হাদিস নং ৪ (বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস) এর শিক্ষা প্রতিফলিত হয়েছে। যা সদকা হিসেবে গণ্য। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে আমান সাহেব বাড়ির চারপাশে বিভিন্নরকম ফলের গাছ রোপণ করেছেন। গাছের ফল প্রতিবেশী ও আত্মীয়স্বজনদেরকে উপহার হিসেবে পাঠান। আর কিছু ফল পশুপাখিরা খায়। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। মহানবি (সা.) বলেন-مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ انْسَانُ أَوْ بَهِيمَةُ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ .ن او به ره অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, আমান সাহেবের কাজে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আমান সাহেবের কাজে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়…

উদ্দীপক

আমান সাহেব একজন পরিশ্রমী কৃষক। তিনি গ্রামে নতুন বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির চারপাশে বিভিন্নরকম ফলের গাছ রোপণ করেছেন। গাছে চমৎকার ফল ধরেছে। তিনি তার প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদেরকে কিছু ফল উপহার হিসেবে পাঠালেন, কিছু ফল পশুপাখীরা খায়। তার ছেলে ইয়াসির দশম শ্রেণিতে পড়ে। একদিন শিক্ষক ক্লাসে শরিয়তের দ্বিতীয় উৎস হাদিস সম্পর্কে আলোচনা করছিলেন। ইয়াসির বলল, যেহেতু আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সবকিছু বর্ণনা করেছেন, তাই শরিয়তের দ্বিতীয় উৎস থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। জবাবে শিক্ষক বললেন, হাদিস যে শরিয়তের দ্বিতীয় উৎস তা কুরআন দ্বারাই প্রমাণিত।

Dinajpur · 2023

উত্তর

যে হাদিসের সনদ রাসুলুল্লাহ (সা.) পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলা হয়।

উত্তর

শরিয়ত আরবি শব্দ। এর অর্থ পথ, রাস্তা। এটি জীবনপদ্ধতি, আইন-কানুন, বিধি-বিধান অর্থেও ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরিয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ, যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে। ইসলামি পরিভাষায় ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়। অন্যকথায়, ইসলামি আইন-কানুন বা বিধি-বিধানকে একত্রে শরিয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যেসব আদেশ-নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আমান সাহেবের কাজে হাদিস নং ৪ (বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস) এর শিক্ষা প্রতিফলিত হয়েছে। যা সদকা হিসেবে গণ্য। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে আমান সাহেব বাড়ির চারপাশে বিভিন্নরকম ফলের গাছ রোপণ করেছেন। গাছের ফল প্রতিবেশী ও আত্মীয়স্বজনদেরকে উপহার হিসেবে পাঠান। আর কিছু ফল পশুপাখিরা খায়। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। মহানবি (সা.) বলেন-مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ انْسَانُ أَوْ بَهِيمَةُ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ .ن او به ره অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, আমান সাহেবের কাজে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের শেষ বক্তব্যে অর্থাৎ শিক্ষকের বক্তব্যে শরিয়তের দ্বিতীয় উৎস হাদিস তথা সুন্নাহ অনুসরণের আবশ্যকতার বিষয়টি তুলে ধরা হয়েছে।হাদিস শব্দের অর্থ কথা বা বাণী। ইসলামি পরিভাষায় হাদিস বলতে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী, কর্ম ও মৌনসম্মতিকে বোঝানো হয়। হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহি যা আল-কুরআনের মাধ্যমেই প্রমাণিত। শিক্ষকের বক্তব্যে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকে শিক্ষক বলেন, হাদিস শরিয়তের দ্বিতীয় উৎস তা কুরআন দ্বারাই প্রমাণিত। হাদিসের গুরুত্ব তুলে ধরে শিক্ষক যথার্থই বলেছেন। আল-হাদিস পবিত্র কুরআনের ব্যাখ্যাস্বরূপ। মহান আল্লাহ পবিত্র কুরআনে শরিয়তের যাবতীয় আদেশ-নিষেধ, বিধি-বিধান ও মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। যা নবি (সা.) সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা বলেন, 'আর আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি, মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে।' (সূরা আন-নাহল: আয়াত-৪৪) তাই রাসুলুল্লাহ (সা.) কুরআনের বিধি-বিধানসমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক ক্ষেত্রে নিজে আমল করার দ্বারা এসব বিধান হাতে-কলমে শিক্ষা দিতেন। রাসুল (সা.)-এর এসব বাণী ও কর্মই হাদিস। উদাহরণস্বরূপ বলা যায়, কুরআন মাজিদে আল্লাহ তায়ালা সালাত কায়েম করার নির্দেশ দিয়েছেন; কিন্তু কীভাবে, কোন সময়ে, কত রাকাত আদায় করতে হবে তা জানতে হলে রাসুল (সা.)-এর বাণী তথা হাদিসের অনুসরণ করতে হবে। তাই কুরআনের বিধি-বিধান সুস্পষ্টরূপে অনুসরণের জন্য হাদিস অত্যন্ত প্রয়োজনীয়। হাদিসের গুরুত্ব বা যথার্থতা তুলে ধরে নবি (সা.) বলেন- تَرَكْتُ فِيْكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُوْلِهِ - অর্থাৎ, 'আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব (আল-কুরআন) এবং অপরটি তাঁর রাসুলের সুন্নাহ।' (মুয়াত্তা) সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে শিক্ষকের উক্তিটি যথার্থ।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত আমান সাহেবের কাজে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়… | Prosthuti