শেয়ারFacebookWhatsApp

সুলতানার কর্মকাণ্ড কোন সূরার বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ, তা চিহ্নিত করে এর তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তর: সুলতানার কর্মকাণ্ড 'সুরা আল-মাউন' এর বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ। আল-কুরআনের ১০৭তম সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ; ইয়াতীম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতীম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে; কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস; উদ্দীপকে দেখা যায়, সুলতানা অভাবগ্রস্ত লোকেরা কিছু চাইলে তিনি তাদেরকে তা দেন না। প্রতিবেশী লোকেরা তার কাছে গৃহস্থালীর প্রয়োজনীয় কিছু চাইলে তিনি তাদেরকে সহযোগিতা করেন না। যে আচরণ থেকে বিরত থাকতে সূরা আল-মাউন শিক্ষা দিয়েছে। অতএব সূরা আল-মাউন এর তাৎপর্য অত্যধিক।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

সুলতানার কর্মকাণ্ড কোন সূরার বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ, তা চিহ্ন…

উদ্দীপক

মাহজাবিন অত্যন্ত সুন্দরী একজন মহিলা। তার সৌন্দর্য দেখে তার ননদ তাবাসসুম বলল, মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। তাই আমাদের উচিত তার হুকুম মেনে চলা। অপরপক্ষে সুলতানা সংসারের সকল কাজ সুন্দর করে সম্পাদন করে। কিন্তু অভাবগ্রস্ত লোকেরা কিছু চাইলে তিনি তাদেরকে দেন না। প্রতিবেশী লোকেরা তার কাছে গৃহস্থালির প্রয়োজনীয় কিছু চাইলে তিনি তাদেরকে সহযোগিতা করেন না।

Barisal · 2023

উত্তর

আল-কুরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে 'শানে নুযুল' বলা হয়।

উত্তর

আল কুরআন যথাযথভাবে সংরক্ষণ করায় হযরত উসমান (রা)-কে জামিউল কুরআন বা কুরআন সংকলনকারী বলা হয়। তৎকালীন আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপভাষায় কুরআন তিলাওয়াত করা হতো। পরবর্তীকালে এটি মুসলিম উম্মাহর জন্য জটিল সমস্যা হয়ে দাঁড়ায়। এতে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার উপক্রম হয়। হযরত উসমান (রা) অবস্থার গুরুত্ব উপলব্ধি করে এ ব্যাপারে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেন এবং হাফসা (রা)-এর কাছে রক্ষিত কুরআনের মূল কপি এনে তার অনেকগুলো কপি করিয়ে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। ফলে একই রীতিতে কুরআন পাঠের রেওয়াজ শুরু হয়। এজন্য তাকে 'জামিউল কুরআন' বলা হয়।

উত্তর

তাবাসসুম এর কথা পাঠ্যবইয়ের 'সূরা আত-তীন' এর সাথে সম্পৃক্ত। আল্লাহ তায়ালা মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিকনির্দেশনা ও পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ সূরা নাজিল করেন। সূরাটি মক্কায় অবতীর্ণ। এ সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন। উদ্দীপকের তাবাসসুমের কথায় এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের আলোচনায় দেখা যায়, মাহজাবিনের সৌন্দর্য দেখে তার ননদ বাতাসসুম বলে, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের উচিত আল্লাহর হুকুম মেনে চলা। তাবাসসুমের এ উপলব্ধি সূরা আত-তীনের শিক্ষারই প্রতিফলন। এ সূরা আমাদের সৎকর্মশীল হতে শিক্ষা দেয়। অথচ সূরা আত-তীনে মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। এ সূরা থেকে আমরা জানতে পারি, আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।' তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎকাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন। তাকে শাস্তি প্রদান করেন। তখন সেই সৃষ্টির নিম্নতম স্তরে নেমে যায়। আল্লাহ তায়ালা তাই পঞ্চম আয়াতে বলেন, 'এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে।' উদ্দীপকে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। পাশাপাশি তার সুন্দর গঠনের কথা উল্লেখ করা হয়েছে। যা পুরোপুরি অত্র সূরার শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে তাবাসসুম এর কথায় আল কুরআনের ৯৫তম সুরা আত-তীনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।

উত্তর

সুলতানার কর্মকাণ্ড 'সুরা আল-মাউন' এর বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ। আল-কুরআনের ১০৭তম সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ; ইয়াতীম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতীম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে; কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস; উদ্দীপকে দেখা যায়, সুলতানা অভাবগ্রস্ত লোকেরা কিছু চাইলে তিনি তাদেরকে তা দেন না। প্রতিবেশী লোকেরা তার কাছে গৃহস্থালীর প্রয়োজনীয় কিছু চাইলে তিনি তাদেরকে সহযোগিতা করেন না। যে আচরণ থেকে বিরত থাকতে সূরা আল-মাউন শিক্ষা দিয়েছে। অতএব সূরা আল-মাউন এর তাৎপর্য অত্যধিক।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সুলতানার কর্মকাণ্ড কোন সূরার বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ, তা চিহ্ন… | Prosthuti