জনাব বেলালের কাজটি তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত হাদিসের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব বেলালের কাজটি পাঠ্যবইয়ের ০১ নং হাদিস অর্থাৎ নিয়ত সম্পর্কিত হাদিসের পরিপন্থি। নিয়ত সম্পর্কিত হাদিসটি হচ্ছে- 'প্রকৃতপক্ষে সকল কাজ এর ফলাফল নিয়তের উপর নির্ভরশীল' (বুখারি)। এ হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে, নিয়তের উপরেই কাজের সফলতা নির্ভর করে। মহান আল্লাহ মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। উদ্দীপকে জনাব বেলালের উদ্দেশ্য হাদিসটির এ শিক্ষার পরিপন্থি। উদ্দীপকে দেখা যায়, জনাব বেলাল সামাজিক বাহবা ও সুখ্যাতি পাওয়ার জন্য বনজ, ফলজ ও ভেষজ গাছ-গাছালি রোপণ ও তার পরিচর্যা করেন। এখানে তার উদ্দেশ্য বাহবা ও সুখ্যাতি পাওয়া। বৃক্ষরোপণ করে সদকা উদ্দেশ্য নয়। আল্লাহ তায়ালা পরকালে মানুষের সব কাজের নিয়তের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর মানুষ যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলেও কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সাওয়াব হয় না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, জনাব বেলালের কাজটিতে নিয়ত ঠিক না থাকায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমাদের প্রত্যেকটি কাজ সঠিক নিয়তের সাথে করা উচিত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব বেলালের কাজটি তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত হাদিসের আলোকে মূল্যায়ন…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর