উদ্দীপকে উল্লিখিত শরিয়তের দ্বিতীয় উৎস সম্পর্কে শিক্ষকের বক্তব্যের যথার্থতা কুরআনের আলোকে প্রমাণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ বক্তব্যে অর্থাৎ শিক্ষকের বক্তব্যে শরিয়তের দ্বিতীয় উৎস হাদিস তথা সুন্নাহ অনুসরণের আবশ্যকতার বিষয়টি তুলে ধরা হয়েছে।হাদিস শব্দের অর্থ কথা বা বাণী। ইসলামি পরিভাষায় হাদিস বলতে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী, কর্ম ও মৌনসম্মতিকে বোঝানো হয়। হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহি যা আল-কুরআনের মাধ্যমেই প্রমাণিত। শিক্ষকের বক্তব্যে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকে শিক্ষক বলেন, হাদিস শরিয়তের দ্বিতীয় উৎস তা কুরআন দ্বারাই প্রমাণিত। হাদিসের গুরুত্ব তুলে ধরে শিক্ষক যথার্থই বলেছেন। আল-হাদিস পবিত্র কুরআনের ব্যাখ্যাস্বরূপ। মহান আল্লাহ পবিত্র কুরআনে শরিয়তের যাবতীয় আদেশ-নিষেধ, বিধি-বিধান ও মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। যা নবি (সা.) সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা বলেন, 'আর আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি, মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে।' (সূরা আন-নাহল: আয়াত-৪৪) তাই রাসুলুল্লাহ (সা.) কুরআনের বিধি-বিধানসমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক ক্ষেত্রে নিজে আমল করার দ্বারা এসব বিধান হাতে-কলমে শিক্ষা দিতেন। রাসুল (সা.)-এর এসব বাণী ও কর্মই হাদিস। উদাহরণস্বরূপ বলা যায়, কুরআন মাজিদে আল্লাহ তায়ালা সালাত কায়েম করার নির্দেশ দিয়েছেন; কিন্তু কীভাবে, কোন সময়ে, কত রাকাত আদায় করতে হবে তা জানতে হলে রাসুল (সা.)-এর বাণী তথা হাদিসের অনুসরণ করতে হবে। তাই কুরআনের বিধি-বিধান সুস্পষ্টরূপে অনুসরণের জন্য হাদিস অত্যন্ত প্রয়োজনীয়। হাদিসের গুরুত্ব বা যথার্থতা তুলে ধরে নবি (সা.) বলেন- تَرَكْتُ فِيْكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُوْلِهِ - অর্থাৎ, 'আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব (আল-কুরআন) এবং অপরটি তাঁর রাসুলের সুন্নাহ।' (মুয়াত্তা) সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে শিক্ষকের উক্তিটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শরিয়তের দ্বিতীয় উৎস সম্পর্কে শিক্ষকের বক্তব্যের য…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর