শেয়ারFacebookWhatsApp

জনাব রহমত আলীর কর্মকাণ্ড কোন সূরার শানে নুযুলের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব রহমত আলীর কর্মকান্ড সূরা আল-ইনশিরাহ এর শানে-নুযুলের সাথে সাদৃশ্যপূর্ণ। মহানবি হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। সারা আরবের লোক তাঁকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান দেখাত। তাঁকে আল-আমিন বলে ডাকত। নির্দ্বিধায় তাঁর নিকট মূল্যবান ধন-সম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি মহানবি (সা.) ছিলেন সকলের প্রিয় ও শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (সা.) ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাঁকে নানাভাবে ঠাট্টা-বিদ্রূপ ও উপহাস করতে থাকে। নানাভাবে কাফিররা মহানবি (সা.)-কে কষ্ট দিচ্ছিল। কাফিরদের এরূপ ঠাট্টা-বিদ্রুপ ও অন্যায় অত্যাচারে রাসুলুল্লাহ (সা.) উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আল্লাহ তায়ালা এ সূরা নাজিল করে মহানবি (সা.)-কে সান্ত্বনা প্রদান করেন। উদ্দীপকে রহমত আলীকে সবাই ভালোবাসে। মানুষের অন্যায়, অত্যাচার, নির্যাতন ও অনৈতিকতা দেখে তিনি ব্যথিত হন। এ অবস্থা দেখে মানুষের মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তা করতেন। যখন তিনি মানুষকে পাপাচার ও অনৈতিক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তখন প্রভাবশালীরা তার বিরোধিতা করতে শুরু করে। যা সূরা আল ইনশিরার শানে নুযুলের সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

জনাব রহমত আলীর কর্মকাণ্ড কোন সূরার শানে নুযুলের সাথে সাদৃশ্যপূর্ণ? …

উদ্দীপক

প্রেক্ষাপট-১: জনাব রহমত আলীকে সবাই ভালোবাসে। মানুষের অন্যায়, অত্যাচার, নির্যাতন ও অনৈতিকতা দেখে তিনি ব্যথিত হন। এ অবস্থা থেকে মানুষের মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তা করতেন। যখন তিনি সমাজের মানুষকে পাপাচার ও অনৈতিক আচরণ থেকে বিরত থাকার আহ্বান করেন, তখন প্রভাবশালী কিছু লোক বিদ্রূপ ও বিরোধিতা করে তার উপর জুলুম নির্যাতন শুরু করে।প্রেক্ষাপট-২: জনাব বেলাল সামাজিক বাহবা ও সুখ্যাতি পাওয়ার জন্য বনজ, ফলজ ও ভেষজ গাছগাছালি রোপণ ও তার পরিচর্যা করেন।

Mymensingh · 2023

উত্তর

সূরা আত-তীন মক্কায় অবতীর্ণ হয়েছে।

উত্তর

সূরা আল-মাউন থেকে আমরা মুনাফিকদের বৈশিষ্ট্য, ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার ও সালাত বিষয়ক শিক্ষা পাই। সূরা আল-মাউনের শিক্ষা হলো- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ। এটি কাফির-মুনাফিকদের কাজ। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়; বরং তাদের যথাসম্ভম্ব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না; বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস।

উত্তর

জনাব রহমত আলীর কর্মকান্ড সূরা আল-ইনশিরাহ এর শানে-নুযুলের সাথে সাদৃশ্যপূর্ণ। মহানবি হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। সারা আরবের লোক তাঁকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান দেখাত। তাঁকে আল-আমিন বলে ডাকত। নির্দ্বিধায় তাঁর নিকট মূল্যবান ধন-সম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি মহানবি (সা.) ছিলেন সকলের প্রিয় ও শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (সা.) ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাঁকে নানাভাবে ঠাট্টা-বিদ্রূপ ও উপহাস করতে থাকে। নানাভাবে কাফিররা মহানবি (সা.)-কে কষ্ট দিচ্ছিল। কাফিরদের এরূপ ঠাট্টা-বিদ্রুপ ও অন্যায় অত্যাচারে রাসুলুল্লাহ (সা.) উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আল্লাহ তায়ালা এ সূরা নাজিল করে মহানবি (সা.)-কে সান্ত্বনা প্রদান করেন। উদ্দীপকে রহমত আলীকে সবাই ভালোবাসে। মানুষের অন্যায়, অত্যাচার, নির্যাতন ও অনৈতিকতা দেখে তিনি ব্যথিত হন। এ অবস্থা দেখে মানুষের মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তা করতেন। যখন তিনি মানুষকে পাপাচার ও অনৈতিক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তখন প্রভাবশালীরা তার বিরোধিতা করতে শুরু করে। যা সূরা আল ইনশিরার শানে নুযুলের সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

জনাব বেলালের কাজটি পাঠ্যবইয়ের ০১ নং হাদিস অর্থাৎ নিয়ত সম্পর্কিত হাদিসের পরিপন্থি। নিয়ত সম্পর্কিত হাদিসটি হচ্ছে- 'প্রকৃতপক্ষে সকল কাজ এর ফলাফল নিয়তের উপর নির্ভরশীল' (বুখারি)। এ হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে, নিয়তের উপরেই কাজের সফলতা নির্ভর করে। মহান আল্লাহ মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। উদ্দীপকে জনাব বেলালের উদ্দেশ্য হাদিসটির এ শিক্ষার পরিপন্থি। উদ্দীপকে দেখা যায়, জনাব বেলাল সামাজিক বাহবা ও সুখ্যাতি পাওয়ার জন্য বনজ, ফলজ ও ভেষজ গাছ-গাছালি রোপণ ও তার পরিচর্যা করেন। এখানে তার উদ্দেশ্য বাহবা ও সুখ্যাতি পাওয়া। বৃক্ষরোপণ করে সদকা উদ্দেশ্য নয়। আল্লাহ তায়ালা পরকালে মানুষের সব কাজের নিয়তের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর মানুষ যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলেও কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সাওয়াব হয় না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, জনাব বেলালের কাজটিতে নিয়ত ঠিক না থাকায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমাদের প্রত্যেকটি কাজ সঠিক নিয়তের সাথে করা উচিত।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।