মুমিনের আচরণ চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মুমিনের আচরণে আখলাকে হামিদার 'আমানত' গুণটি প্রকাশ পেয়েছে। আমানত আরবি শব্দ। এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয়; বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। একজনের জানমাল, সম্মান, কথা-প্রতিজ্ঞা সবকিছুই অন্যের নিকট আমানতস্বরূপ। যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন তাকে বলা হয় আমিন বা আমানতদার।উদ্দীপকে দেখা যায়, মুমিন তার কাছে রাখা কিছু গচ্ছিতা টাকা ফেরত চাইলে তা যথাসময়ে সে ফেরত দেয়। তাতে সে আমানত রক্ষা করেছে। আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তায়ালার নির্দেশ। আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে' (সূরা আন-নিসা : আয়াত-৫৮)। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করে না। যেমন মহানবি (সা.) বলেন- لَا إِيْمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ অর্থাৎ, 'যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।' (মুসনাদে আহমাদ)সুতরাং বলা যায়, আমানত রক্ষা করা ইমানের অঙ্গস্বরূপ। যা উদ্দীপকের মুমিনের মধ্যে পরিলক্ষিত হয়।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মুমিনের আচরণ চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর