শিহাবের আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: শিহাবের আচরণে আখলাকে যামিমার 'গিবত' বিষয়টি প্রকাশ পেয়েছে। গিবত একটি মানবীয় কু-প্রবৃত্তি। এটি একাধারে নৈতিক ও সামাজিক অপরাধ। গিবতচর্চা নানাভাবে আমাদের সমাজে বিপর্যয় সৃষ্টি করে। শিহাবের আচরণ এই গিবতেরই ইঙ্গিত দেয়। উদ্দীপকে আসলামের সম্পর্কে জানতে চাইলে শিহাব বলে, আসলাম অসৎ চরিত্রের লোক, যা গিবতের শামিল। কারণ কারও কোনো দোষ আলোচনা করা গিবতের সবচেয়ে পরিচিত রূপ। এছাড়াও শারীরিক দোষ-ত্রুটি, পোশাক পরিচ্ছদের সমালোচনা, জাত-বংশ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা ইত্যাদি গিবতের অন্তর্ভুক্ত। গিবত বা পরনিন্দা করা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। কারও গিবত করা যেমন হারাম তেমনি গিবত শোনাও হারাম। গিবতকারীকে গিবত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। যে স্থানে গিবত করা হয় সে স্থানও এড়িয়ে চলতে হবে। গিবতের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সুতরাং বলা যায়, শিহাবের আচরণে গিবতের মতো নিন্দনীয় কাজ প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শিহাবের আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর