শিক্ষকের শেষের বক্তব্যটি দ্বারা কীসের গুরুত্ব প্রকাশ পেয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষকের শেষের বক্তব্যটি দ্বারা বৃক্ষরোপণের গুরুত্ব প্রকাশ পেয়েছে। যা রাসূল (সা.)-এর হাদিস অনুযায়ী সদকা হিসেবে গণ্য হবে। মানুষ বৃক্ষের মাধ্যমে নানাভাবে উপকৃত হয়। এর মাধ্যমে মানুষ পার্থিব কল্যাণ লাভের পাশাপাশি পরকালীন সাফল্যও লাভ করতে পারে।শিক্ষার্থীরাও তাদের কাজটির দ্বারা অনুরূপ কল্যাণ লাভ করবে।উদ্দীপকে লক্ষণীয় যে, শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষকের বক্তব্য হলো- তোমাদের এমনকিছু করা উচিত যা থেকে পাখি, মানুষ ও চতুষ্পদ জন্তু উপকৃত হবে যা সদকা হিসেবে গণ্য হবে। যা দ্বারা বৃক্ষরোপণকে উদ্দেশ্য করা হয়েছে। কেননা বৃক্ষরোপণ করলে মানুষ এসব গাছের ছায়ায় বসে আরাম করে এবং পাখিরা ফল খায়। ইসলামের দৃষ্টিতে তার এ কাজটি সদকা হিসেবে গণ্য। কারণ হাদিসে বলা হয়েছে- 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্ম কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে' (বুখারি ও মুসলিম)। পশু-পাখি, জীব-জন্তু ও কীট-পতঙ্গ বৃক্ষের ফল, খেতের ফসল খেয়ে জীবনধারণ করে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব (পুণ্য) লাভ করবেন। ঐ ফল-ফসল দান করে দিলে যে সাওয়াব হতো, পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সে পরিমাণ সাওয়াব দিয়ে দেন। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিক্ষার্থীদের কাজটি সদকা হিসেবে গণ্য হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শিক্ষকের শেষের বক্তব্যটি দ্বারা কীসের গুরুত্ব প্রকাশ পেয়েছে? পাঠ্যপ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর