শফিকের আচরণে কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: শফিকের আচরণে 'ওয়াদা পালন' বিষয়টি লঙ্ঘিত হয়েছে।ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম গুণ। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। শফিকের আচরণে ওয়াদা পালনের এ বিষয়টিই লঙ্ঘিত হয়েছে।উদ্দীপকে শফিক এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধের ওয়াদা দিয়ে তা পালন করেনি। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। কিন্তু উদ্দীপকে শফিক তার কর্মকান্ড দ্বারা ওয়াদা ভঙ্গ করেছে। যা আখলাকে হামিদার পরিপন্থি।সুতরাং বলা যায়, উদ্দীপকে শফিকের চরিত্রে আখলাকে হামিদাহর 'ওয়াদা পালন' গুণটি লঙ্ঘিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শফিকের আচরণে কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর