তাবাসসুম এর কথা পাঠ্যবইয়ের কোন সূরার সাথে সম্পৃক্ত? সূ রাটির শিক্ষা ব্যাখ্যা কর।
উত্তর: তাবাসসুম এর কথা পাঠ্যবইয়ের 'সূরা আত-তীন' এর সাথে সম্পৃক্ত। আল্লাহ তায়ালা মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিকনির্দেশনা ও পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ সূরা নাজিল করেন। সূরাটি মক্কায় অবতীর্ণ। এ সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন। উদ্দীপকের তাবাসসুমের কথায় এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের আলোচনায় দেখা যায়, মাহজাবিনের সৌন্দর্য দেখে তার ননদ বাতাসসুম বলে, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের উচিত আল্লাহর হুকুম মেনে চলা। তাবাসসুমের এ উপলব্ধি সূরা আত-তীনের শিক্ষারই প্রতিফলন। এ সূরা আমাদের সৎকর্মশীল হতে শিক্ষা দেয়। অথচ সূরা আত-তীনে মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। এ সূরা থেকে আমরা জানতে পারি, আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।' তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎকাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন। তাকে শাস্তি প্রদান করেন। তখন সেই সৃষ্টির নিম্নতম স্তরে নেমে যায়। আল্লাহ তায়ালা তাই পঞ্চম আয়াতে বলেন, 'এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে।' উদ্দীপকে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। পাশাপাশি তার সুন্দর গঠনের কথা উল্লেখ করা হয়েছে। যা পুরোপুরি অত্র সূরার শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে তাবাসসুম এর কথায় আল কুরআনের ৯৫তম সুরা আত-তীনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তাবাসসুম এর কথা পাঠ্যবইয়ের কোন সূরার সাথে সম্পৃক্ত? সূ রাটির শিক্ষা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর