আসলামের ক্রেতাদের ঠকানোর বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আসলামের আচরণে আখলাকে যামিমার 'প্রতারণা' বিষয়টি প্রকাশ পেয়েছে। ইসলামি পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। প্রতারণা নানাভাবে হয়। যেমন: ওজনে কম দেওয়া; পণ্যদ্রব্যের দোষ গোপন করা; ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া; পরীক্ষায় নকল করা ইত্যাদি। প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। তাই সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। প্রকৃত মুমিন কখনো প্রতারণা করতে পারে না। কেননা রাসুল (সা.) বলেন- مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا অর্থাৎ, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়' (তিরমিযি)। তাই আমাদের প্রতারণা থেকে দূরে থাকা দরকার। এছাড়াও প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ, যা দ্বারা সমাজের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়।প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতেও তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আসলামের আচরণ প্রতারণার অন্তর্ভুক্ত, যা তার বর্জন করা উচিত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আসলামের ক্রেতাদের ঠকানোর বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর