শেয়ারFacebookWhatsApp

ইকবাল হোসেনের যুব সংঘ প্রতিষ্ঠায় মহানবি (স.) এর গঠিত কোন সংঘের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: ইকবাল হোসেনের যুব সংঘ প্রতিষ্ঠায় মহানবি (সা.) এর গঠিত 'হিলফুল ফুযুল' নামক সংঘের প্রভাব রয়েছে। রাসুল (সা.)-এর বয়স যখন পঁয়ত্রিশ বছর, তখন তিনি 'হিলফুল ফুযুল' গঠন করেন। এটি গঠনের প্রত্যক্ষ কারণ হলো- ফিজার যুদ্ধের বিভীষিকা তাঁর কোমল মনকে আন্দোলিত করে। তাই তিনি শান্তির লক্ষ্যে ৫টি উদ্দেশ্যকে সামনে নিয়ে এ শান্তিসংঘ গঠন করেন। ৫টি উদ্দেশ্য হলো- ১. আর্তের সেবা করা, ২. অত্যাচারীকে প্রতিরোধ করা, ৩. অত্যাচারিতকে সাহায্য করা, ৪. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং ৫. গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। উদ্দীপকে রহমতপুর গ্রামের দুই এলাকার মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অনেক লোক আহত হয়। এ ঘটনার পর স্থানীয় ইউ.পি সদস্য ইকবাল হোসেন উভয় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের একত্র করে সবার সম্মতিতে উভয় এলাকা থেকে সমানভাবে সদস্য নিয়ে যুব সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সংঘের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। যা রাসুল (সা.)-এর 'হিলফুল ফুযুল' এর অনুরূপ।সুতরাং বলা যায়, রাসূল (সা.)-এর হিলফুল ফুযুল এর আদর্শে উজ্জীবিত হয়ে ইউ.পি সদস্য ইকবাল হোসেন শান্তি সংঘ গঠন করেন।সাংগঠনিক কাঠামো ও উদ্দেশ্যের সাথে উভয়েরই মিল রয়েছে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

ইকবাল হোসেনের যুব সংঘ প্রতিষ্ঠায় মহানবি (স.) এর গঠিত কোন সংঘের প্রভ…

উদ্দীপক

রহমতপুর গ্রামের দুই এলাকার মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অনেক লোক আহত হয়। এ ঘটনার পর স্থানীয় ইউ.পি সদস্য ইকবাল হোসেন উভয় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের একত্র করে সবার সম্মতিতে উভয়, এলাকা থেকে সমানভাবে সদস্য নিয়ে 'যুব সংঘ' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সংঘের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। ইহা দেখে রাফি অত্যন্ত খুশি হয় এবং সামাজিক ন্যয়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নেয়। রাফির ভাই কোনো একটি অপরাধে জড়িয়ে পড়লে তাকে কঠোর শাস্তি দেয়।

Jessore · 2023

উত্তর

৬২২ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) হিজরত করেন।

উত্তর

মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। হযরত মুহাম্মাদ (সা.) এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামি রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন। এ কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন, যা ইসলামের ইতিহাসে 'মদিনা সনদ' নামে খ্যাত। এই সনদে মোট ৪৭টি ধারা ছিল।

উত্তর

ইকবাল হোসেনের যুব সংঘ প্রতিষ্ঠায় মহানবি (সা.) এর গঠিত 'হিলফুল ফুযুল' নামক সংঘের প্রভাব রয়েছে। রাসুল (সা.)-এর বয়স যখন পঁয়ত্রিশ বছর, তখন তিনি 'হিলফুল ফুযুল' গঠন করেন। এটি গঠনের প্রত্যক্ষ কারণ হলো- ফিজার যুদ্ধের বিভীষিকা তাঁর কোমল মনকে আন্দোলিত করে। তাই তিনি শান্তির লক্ষ্যে ৫টি উদ্দেশ্যকে সামনে নিয়ে এ শান্তিসংঘ গঠন করেন। ৫টি উদ্দেশ্য হলো- ১. আর্তের সেবা করা, ২. অত্যাচারীকে প্রতিরোধ করা, ৩. অত্যাচারিতকে সাহায্য করা, ৪. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং ৫. গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। উদ্দীপকে রহমতপুর গ্রামের দুই এলাকার মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অনেক লোক আহত হয়। এ ঘটনার পর স্থানীয় ইউ.পি সদস্য ইকবাল হোসেন উভয় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের একত্র করে সবার সম্মতিতে উভয় এলাকা থেকে সমানভাবে সদস্য নিয়ে যুব সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সংঘের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। যা রাসুল (সা.)-এর 'হিলফুল ফুযুল' এর অনুরূপ।সুতরাং বলা যায়, রাসূল (সা.)-এর হিলফুল ফুযুল এর আদর্শে উজ্জীবিত হয়ে ইউ.পি সদস্য ইকবাল হোসেন শান্তি সংঘ গঠন করেন।সাংগঠনিক কাঠামো ও উদ্দেশ্যের সাথে উভয়েরই মিল রয়েছে।

উত্তর

রাফির কর্মকাণ্ড খলিফা হযরত ওমর (রা)-এর সাথে সম্পর্কিত। যিনি মানবীয় গুণাবলিতে ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) ছিলেন ন্যায় এবং ইনসাফের মূর্তপ্রতীক। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপন-পর কোনো ভেদাভেদ করতেন না। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। সত্য ও ন্যায়ের জন্য তিনি যেমন কঠোরতা অবলম্বন করতেন, তেমনি মানবতার জন্য তিনি কষ্ট অনুভব করতেন। মানুষের দুঃখ-কষ্ট তাকে পীড়া দিত। তাই তাদের দুঃখ মোচনে তিনি সর্বাত্মক চেষ্টা চালাতেন। উদ্দীপকে রাফি এ মহান আদর্শকেই অনুসরণ করেছেন। উদ্দীপকে রাফি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নেয়। রাফির ভাই কোনো একটি অপরাধে জড়িয়ে পড়লে তাকে কঠোর শাস্তি দেয়। একই বৈশিষ্ট্য হযরত উমরের চরিত্রে বিদ্যমান ছিল। হযরত ওমর ন্যায়বিচারক এবং নিরপেক্ষ শাসক ছিলেন। তাই নিজ পুত্র আবু শাহমাকে মদপানের অপরাধে কঠোর শাস্তি দেন। এছাড়াও একজন প্রজাবৎসল শাসক হিসেবে তিনি গভীর রাতে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রজাদের সার্বিক অবস্থা স্বচক্ষে অবলোকন করেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা তাদের ঘরে পৌঁছে দিয়ে আসেন। তিনি নিজ স্ত্রীকে নিয়ে যান প্রসব বেদনায় কাতর বেদুইন নারীকে সাহায্য করার জন্য।পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হযরত উমর (রা) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। ন্যায় ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা, প্রজাকল্যাণ সাধন করে তিনি আদর্শ শাসক হিসেবে ইতিহাসে অনুকরণীয় হয়ে আছেন। অতএব হযরত উমরের চরিত্র নিঃসন্দেহে অনুস্মরণীয়।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।