শিক্ষক মহোদয়ের উল্লিখিত হাদিসটি থেকে শিক্ষার্থীরা ইসলামের রুকনগুলো সঠিকভাবে মূল্যায়ন করার শিক্ষা লাভ করতে পারবে।
শিক্ষক মহোদয়ের উল্লিখিত হাদিসটি হলো- "ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত”। এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মাদ (সা.) তাঁর বান্দা ও রাসুল এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমযানের রোযা রাখা।' (বুখারি ও মুসলিম) যা শিক্ষক মহোদয়ের উল্লিখিত হাদিসটির প্রতি ইঙ্গিত করে।এই হাদিসে মহানবি (সা.) ইসলামের পাঁচটি মূলভিত্তি একসাথে বর্ণনা করেছেন। এগুলো হলো ইমান, সালাত, যাকাত, হজ ও সাওম। এ পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর কোনো একটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না। এই হাদিসে মহানবি (সা.) উপমার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলা হয়েছে, ইসলাম হলো একটা তাঁবু সদৃশ ঘর। ইমাম হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মধ্যস্থিতি খুঁটি ছাড়া তাঁবু দাঁড় করানো অসম্ভব। তাঁবুর বাকি চারটি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো- সালাত, যাকাত, হজ ও সাওম। সবগুলো খুঁটি না থাকলে তাঁবু ভুলুণ্ঠিত হয়। তাই উক্ত শিক্ষাগুলো থেকে বোঝা যায়, ইসলামের পূর্ণতার জন্য পাঁচটি ভিত্তিই গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলিম এ পাঁচটি বিষয়ের প্রতিই যথাযথ গুরুত্বারোপ করেন।