ইকবাল হোসেনের যুব সংঘ প্রতিষ্ঠায় মহানবি (সা.) এর গঠিত 'হিলফুল ফুযুল' নামক সংঘের প্রভাব রয়েছে।
রাসুল (সা.)-এর বয়স যখন পঁয়ত্রিশ বছর, তখন তিনি 'হিলফুল ফুযুল' গঠন করেন। এটি গঠনের প্রত্যক্ষ কারণ হলো- ফিজার যুদ্ধের বিভীষিকা তাঁর কোমল মনকে আন্দোলিত করে। তাই তিনি শান্তির লক্ষ্যে ৫টি উদ্দেশ্যকে সামনে নিয়ে এ শান্তিসংঘ গঠন করেন। ৫টি উদ্দেশ্য হলো- ১. আর্তের সেবা করা, ২. অত্যাচারীকে প্রতিরোধ করা, ৩. অত্যাচারিতকে সাহায্য করা, ৪. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং ৫. গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা।
উদ্দীপকে রহমতপুর গ্রামের দুই এলাকার মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অনেক লোক আহত হয়। এ ঘটনার পর স্থানীয় ইউ.পি সদস্য ইকবাল হোসেন উভয় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের একত্র করে সবার সম্মতিতে উভয় এলাকা থেকে সমানভাবে সদস্য নিয়ে যুব সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সংঘের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। যা রাসুল (সা.)-এর 'হিলফুল ফুযুল' এর অনুরূপ।সুতরাং বলা যায়, রাসূল (সা.)-এর হিলফুল ফুযুল এর আদর্শে উজ্জীবিত হয়ে ইউ.পি সদস্য ইকবাল হোসেন শান্তি সংঘ গঠন করেন।সাংগঠনিক কাঠামো ও উদ্দেশ্যের সাথে উভয়েরই মিল রয়েছে।