খতিব সাহেবের প্রদত্ত বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: খতিব সাহেবের প্রদত্ত বক্তব্যে কৃষিকাজ ও বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করা হয়েছে।খতিব সাহেব তার বক্তব্যে খাদ্যের জোগান দিতে কৃষির মাধ্যমে ব্যাপক উৎপাদন করতে এবং পরিবেশ রক্ষায় প্রচুর গাছপালা লাগাতে উৎসাহ প্রদান করেন। কেননা মহানবি (স.) বৃক্ষরোপণ ও কৃষি কাজ সম্পর্কে উৎসাহ প্রদান করে বলেছেন, "কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।" (বুখারি ও মুসলিম) বৃক্ষরোপণ ও কৃষিকাজের দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সেই প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি লাভ করি। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য।সুতরাং বলা যায়, উদ্দীপকে খতিব সাহেবের প্রদত্ত বক্তব্যে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করা হয়েছে। তাই পরিবেশ রক্ষায় আমরা প্রচুর বৃক্ষরোপণ করব।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
খতিব সাহেবের প্রদত্ত বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর