সিরাজ সাহেরের চরিত্রে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সিরাজ সাহেবের চরিত্রে সূরা আল-মাউনের শিক্ষার প্রতিফলন ঘটেছে।সূরা আল-মাউনে বর্ণিত মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না, বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না। অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস।অতএব, সূরা আল-মাউন থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা লাভ করি। সেটি হলো- কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস। সুতরাং বলা যায়, উদ্দীপকে সিরাজ সাহেবের চরিত্রে অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করা সূরা আল-মাউনের শিক্ষার প্রতিফলন।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সিরাজ সাহেরের চরিত্রে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর