লাবিবের আচরণটি কোন সূরার শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: লাবিবের আচরণটি সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি।সূরা আল-মাউন-এ কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। যেমন- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয় বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করা। সালাত অবহেলা না করা এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তুকে অন্যকে ধার দেওয়া। সর্বশেষ শিক্ষাটি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। "(সূরা আল-মাউন: ৭) অতএব, গৃহস্থালির ছোটখাটো বস্তু কেউ সাহায্য, চাইলে সেটা না দেওয়াটা মুনাফিকের বৈশিষ্ট্য। উদ্দীপকে লাবিবের নিকট তার বন্ধু কলম ধার চাইলে তাকে ধার না দেওয়াটা সূরা মাউনের শিক্ষার পরিপন্থি। তাই আমাদের উচিত, নিফাকি থেকে বেঁচে থাকা এবং কেউ কোনো বন্ধু সাহায্য চাইলে তাকে যথাসাধ্য সাহায্য করা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
লাবিবের আচরণটি কোন সূরার শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর