চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি হলো শরিয়ত।শরিয়ত আরবি শব্দ। যার অর্থ পথ, রাস্তা ইত্যাদি। এটি জীবনপদ্ধতি, আইনকানুন, বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয়। ইসলামি আইনকানুন বা বিধিবিধানকে একত্রে শরিয়ত বলা হয়। অর্থাৎ, মহান আল্লাহ ও তাঁর রাসুল (স.) যেসব আদেশ-নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে। মানবজীবনে শরিয়তের গুরুত্ব অপরিসীম। শরিয়ত মেনে চললে আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল খুশি হন। অন্যদিকে শরিয়ত অস্বীকার করা আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলকে অস্বীকার করার নামান্তর। কোনো মুসলমান এরূপ কাজ করতে পারে না। যে ব্যক্তি শরিয়ত পালন করবে না, সে আর মুসলিম থাকতে পারবে না এবং এর জন্য তার কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে শরিয়ত সম্পর্কে মহান আল্লাহ বলেন, "অতঃপর আমি আপনাকে শরিয়তের ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আপনি তার অনুসরণ করুন। আর আপনি অজ্ঞদের খেয়ালখুশির অনুসরণ করবেন না।" (সূরা আল জাসিয়া: ১৮) শরিয়তের চারটি উৎস রয়েছে। যথা- কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি হলো শরিয়ত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর