চিত্রে প্রদর্শিত নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানের বিষয়টির কার্যকারিতা সম্বন্ধে তোমার অভিমত কি? পাঠ্যপুস্তকের আলোকে জবাব দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রে প্রদর্শিত নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানের বিষয়টি হলো ইজমা। শরিয়তের তৃতীয় উৎস হলো ইজমা। শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইজমার কার্যকারিতা সম্বন্ধে আমার অভিমত হলো যেহেতু বিধিবিধান নির্ধারণে ইজমা অকাট্য দলিল হিসেবে সাব্যস্ত এবং ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের ওপর আমল করা ওয়াজিব, তাই তার কার্যকারিতাও অনেক গুরুত্ব বহন করে। কেননা, মানবসমাজ গতিশীল। ইসলামি সমাজও এ ধারার ব্যতিক্রম নয়। মহানবি (স.)-এর সময় হতে এবং পরবর্তীতে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতি ও ইসলামের প্রসারের সাথে সাথে রাষ্ট্রীয় প্রয়োজনে মুসলিম সমাজ এমন কতকগুলো নতুন সমস্যার সম্মুখীন হয়, যার সুস্পষ্ট নির্দেশনা কুরআন ও হাদিসে পাওয়া যেত না। অথচ কুরআনে আল্লাহ মানুষের জন্য সবকিছু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, "আমি কুরআনে কোনোকিছু বাদ রাখিনি।” কিন্তু মানবজ্ঞান সসীম। তাই তাদের সীমিত জ্ঞান-গবেষণায় কুরআন থেকে যাবতীয় সমস্যার সমাধান আহরণ করতে সক্ষম হয়নি। সুতরাং সাহাবিদের যুগ হতেই কুরআন-হাদিস থেকে না পাওয়া বিষয় ইজমার দ্বারা (মুসলিম পণ্ডিতগণের সম্মিলিত অভিমত) সমাধান করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আধুনিক সমাজ তৎকালীন সমাজ থেকে অনেক দূর এগিয়েছে। এ গতিশীল সমাজের অনেক সমস্যার সমাধান উদ্ধৃত অংশে উল্লিখিত পদ্ধতি বা ইজমা দ্বারা সম্পন্ন করা হচ্ছে। কাজেই ইলমে শরিয়তের উৎস হিসেবে আমাদের ব্যবহারিক জীবনে ইজমার কার্যকারিতা অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানের বিষয়টির কার্যকারি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর