পাঠ্যবইয়ের কোন সূরায় তিতাসের জন্য শিক্ষা আছে? বুঝিয়ে দাও।
উত্তর: পাঠ্যবইয়ের সূরা আল-মাউনে তিতাসের জন্য শিক্ষা আছে।সূরা আল-মাউনের কতিপয় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো-১. বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ। এটা কাফির-মুনাফিকের কাজ।২. ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয় বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে।৩. ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে।৪. কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না, লোক দেখানো সালাত আদায় করা যাবে না, বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে।৫. গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দিয়ে সাহায্য-সহযোগিতা করতে হবে।সূরা আল-মাউনের উল্লিখিত শিল্পগুলো গ্রহণ করে তিতাসের উচিত ইয়াতিম ও গরিবদুঃখীকে নিজে সাহায্য-সহযোগিতা করা এবং অন্যকেও উৎসাহিত করা। পাশাপাশি বাসার ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস অন্যকে দেওয়া।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
পাঠ্যবইয়ের কোন সূরায় তিতাসের জন্য শিক্ষা আছে? বুঝিয়ে দাও।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর