জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি - কোন সূরার অন্তর্গত? তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল কুরআনের উদ্ধৃতিটি সূরা আল-ইনশিরাহ-এর অন্তর্গত।নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (সা.) আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (সা.) ও নওমুসলিম সাহাবিদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তায়ালা এ সময় মহানবি (সা.)-কে সান্ত্বনা প্রদান করে বলেন-"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" (সূরা আল-ইনশিরাহ: ৫)উদ্দীপকে তোহা কয়েকটি পরীক্ষায় ভাইভাতে গিয়ে বাদ পড়ে হতাশ হওয়ায় তার পিতাও সূরা ইনশিরাহ-এর ৫নং আয়াতের উদ্ধৃতি দিয়ে তাকে সান্ত্বনা প্রদান করে। তাই বলা যায়, জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি সূরা ইনশিরাহ-এর অন্তর্গত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব তোহার বাবা কর্তৃক উল্লিখিত আল-কুরআনের উদ্ধৃতিটি - কোন সূরার অন…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর