তথ্য-১ এ পাঠ্যবইয়ের কোন সূরার বিষয়বস্তু ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১-এ পাঠ্যবইয়ের সূরা আল-ইনশিরাহ-এর বিষয়বস্তু ফুটে উঠেছে।নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স.) আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (স.) ও নও মুসলিম সাহাবিদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তায়ালা এ সময় সূরা ইনশিরাহ্ নাযিল করে মহানবি (স.)-কে সান্ত্বনা প্রদান করেন। তিনি উক্ত সূরার ৬, ৭ ও ৮নং আয়াতে বলেন যে, “দুঃখের পরই সুখ আসে।" কাফিরদের এসব অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না। বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এসব দুঃখকষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে।"তাই বলা যায়, উদ্দীপকে রাহেলা বেগমের একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুতে শোকে ও দুঃখে চরম হতাশ হয়ে পড়া এবং তাকে সান্তনা দিয়ে এলাকাবাসীর পাশে দাড়ানোর ঘটনার সাথে সূরা আল-ইনশিরাহ-এর বিষয়বস্তু সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তথ্য-১ এ পাঠ্যবইয়ের কোন সূরার বিষয়বস্তু ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর